1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনাম:
সিলেট স্বামী-স্ত্রীসহ ৩ জনের লাশ উদ্ধার সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

জামালগঞ্জে ইজিবাইক উল্টে শ্রমিক নিহত, আহত ৭

  • Update Time : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫
  • ৩৮ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

জামালগঞ্জে ব্যাটারি চালিত ইজিবাইক উল্টে ১ শ্রমিক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৭ জন। বুধবার সকালে জামালগঞ্জ-সুনামগঞ্জ জাল্লাবাজ নামক স্থানে সড়কে এই ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি উপজেলার ভীমখালী ইউনিয়নের চান্দবাড়ী গ্রামের আতাউর রহমানের ছেলে শাহীনূর রহমান (২০)। গুরুতর আহত তুলাই মিয়া (৫৬) সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়।

জানা যায়, বুধবার সকালে ইজিবাইকে করে কয়েকজন নির্মাণ শ্রমিক সড়ক ঢালাইয়ের কাজে যাচ্ছিলেন। পথে জাল্লাবাজ ভাঙ্গা সড়কে অটোবাইক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ ঘটনাস্থলে শাহীনূর মারা যায়।

জামালগঞ্জ থানার দায়িতপ্রাপ্ত এসআই (নিরস্ত্র) পংকজ ঘোষ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত পরিবারের পক্ষে কোন অভিযোগ না থাকায় মরদেহের সুরতহাল রির্পোট শেষে সুনামগঞ্জ সদর হাসপাতা‌ল মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com