1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
ভয়াবহ লোডশেডিং: ‘নিদ্রাহীন রাত’ কাটলো জগন্নাথপুরবাসীর দিরাইয়ে দুই শিশু সন্তানকে হত্যা করলো পাষণ্ড বাবা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির পূনাঙ্গ কমিটি অনুমোদন সিলেট স্বামী-স্ত্রীসহ ৩ জনের লাশ উদ্ধার সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা

জামালগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে ১ জন খুন

  • Update Time : মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৭২ Time View

জামালগঞ্জ প্রতিনিধি::
জামালগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে জিয়াউল হক (৪০) নামের ১ জন খুন হয়েছেন। সোমবার সকালে জামালগঞ্জ সদর ইউনিয়নের সোনাপুর গ্রাম সংলগ্ন উঁচারটেক নামক স্থানে মারামারির ঘটনায় এ খুন হয়। খুন হওয়া ব্যক্তি সোনাপুর গ্রামের মৃত হাসেন আলীর ছেলে। এতে দু’পক্ষের অন্তত ৮-১০ জন আহত হয়েছে।
আহতদের মধ্যে রয়েছে সোনাপুর গ্রামের সিরাজ মিয়ার ছেলে ওহাব আলী (৩০), আব্দুল হাইয়ের ছেলে ইমরান হোসেন (৪২), তফাজ্জুল হোসেনের ছেলে সুফি আল নূর (৩৫), মোহাম্মদ আলীর মেয়ে জাহানারা বেগম (৪০), শমসের আলীর ছেলে চাঁদনূর হোসেন (২১), মনোয়ার হোসেনের ছেলে সাহেব আলী (৩০), জিয়াউল হকের ছেলে আজিজুর রহমান (১৬)। তাদেরকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, সদর ইউনিয়নের সোনাপুর গ্রামের আব্দুল হাইয়ের ছেলে ইমাম হোসেন ও একই গ্রামের মান্নান মাস্টারের ছেলে সাজ্জাদুল হোসেনের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। তারই জের ধরে সোমবার সকালে দু’পক্ষই হাওরে গেলে কথা কাটাকাটির একপর্যায়ে মারামারির ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের লোকজন আহত হয়। ঘটনার কিছুক্ষণ পর ইমাম হোসেনের ভগ্নিপতি জিয়াউল হক হাওরে গরুর ঘাস কাটতে গেলে প্রতিপক্ষ সাজ্জাদুল হোসেনের লোকজন নিহত জিয়াউল হককে একা পেয়ে তার উপর হামলা চালায়। হামলায় আহত হলে তাকে জামালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পরবর্তীতে নিহত জিয়াউল হকের লাশ জামালগঞ্জ থানায় নিয়ে এসে লাশের ছুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়। এ ব্যাপারে শেষ খবর পাওয়া পর্যন্ত কোন পক্ষই মামলা দায়ের করেনি।
এ ব্যাপারে জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মীর মো. আব্দুন নাসের বলেন, নিহতের লাশ ছুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মারামারির ঘটনায় এখন পর্যন্ত কোন পক্ষই অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com