1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
শিরোনাম:
সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী

জুয়ায় হেরে ব্যবসায়ীকে হত্যা

  • Update Time : শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৫৩ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

রাজবাড়ীর কালুখালী উপজেলায় অনলাইন জুয়ায় হেরে এক বিকাশ দোকানদারকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত জুয়াড়ি এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

আজ শুক্রবার  সকাল ১১টায় কালুখালি থানায় এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন ওসি মো. আলমগীর হোসাইন।গত বুধবার আনুমানিক রাত্র ১টার সময় কালুখালী থানাধীন রুপসা স্লুইচ গেট বাজারে আবু বক্কর সিদ্দিক ওরফে জাদুর সেলুনের দোকানের সামনে একই বাজারের বিকাশ এজেন্ট ও মুদি দোকানদার শরিফের রক্তাক্ত মৃতদেহ পাওয়া যায়। এ বিষয়ে শরিফের স্ত্রী আছমা খাতুন (৩১) বাদী হয়ে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে এজাহার দায়ের করেন।

অভিযুক্ত মো. তরিকুল ইসলাম (২০) রাজবাড়ীর কালুখালী উপজেলার রুপসা গ্রামের চাঁদ আলী শেখের ছেলে। নিহত বিকাশ ব্যবসায়ী শরিফ খান (৩৫) কালুখালী উপজেলার পশ্চিম ধানবাড়ীয়া গ্রামের মৃত হাকিম খাঁনের ছেলে।পরে উদ্ধর্তন কর্তৃপক্ষের সার্বিক তদারকিতে কালুখালী থানা পুলিশ মামলাটি নিবিড়ভাবে তদন্ত শুরু করে।

গ্রেপ্তারের পর আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে এবং শরিফ একই বাজারের দোকানদার। গ্রেপ্তারকৃত আসামী অনলাইন জুয়া খেলায় আসক্ত। সে অনলাইনে জুয়া খেলে বহু টাকা হেরে যাওয়ায় তার বাজারের বিকাশের দোকানদার শরিফকে হত্যা করে নগদ টাকা হাতিয়ে নেওয়ার পরিকল্পনা করে।

 

শরিফকে হত্যার জন্য আসামী তার চাচাতো ভাইয়ের ঘর থেকে একটি ধারালো দা সংগ্রহ করে। ঘটনার রাতে শরিফ রুপসা গায়েবী মসজিদ মাঠে তার ছেলে আরাফাত খানকে (১৩) নিয়ে ওয়াজ শুনছিল।পরে রাতে আসামী তরিকুল ফোন করে শরিফকে বিকাশে টাকা পাঠাতে বলে।

 

এবংকি সে মাহফিলে গিয়ে শরিফকে রুপসা স্লুইচ গেট বাজারে আবু বক্কর সিদ্দিক ওরফে জাদুর সেলুনের দোকানের সামনে ডেকে আনে। পরে পূর্ব পরিকল্পনা অনুযায়ী আসামীর নিকটে থাকা ধারালো দা দিয়ে মাথায় একাধিক কোপ দিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে হত্যা করে। হত্যার কাজে ব্যবহৃত ধারালো দা আসামী চাচাতো ভাইয়ের ঘর হতে উদ্ধার করা হয়।

 

পুলিশের প্রেস রিলিজে উল্লেখ করা হয়, অনলাইন জুয়ায় হেরে তরিকুল বিকাশ দোকানদার শরিফকে কুপিয়ে হত্যা করেছে। কালুখালী থানা পুলিশের তৎপরতায় ২৪ ঘন্টার মধ্যে মামলার রহস্য উদঘাটন করে আসামীকে গ্রেপ্তার করা হয়।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com