স্টাফ রিপোর্টার::
ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে
সুনামগঞ্জের জগন্নাথপুর প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ আগষ্ট) সন্ধ্যায় পৌর পয়েন্টস্থ প্রেসক্লাব কার্যালয়ে ক্লাবের সভাপতি তাজউদ্দিন আহমদের সভাপতিত্বে ও কোষাধ্যক্ষ জামাল উদ্দিনের বেলালের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক আবু হোরায়রা ছাদ। স্বাগত বক্তব্য দেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য লুৎফুর রহমান চৌধুরী, মির্জা আব্দুল কাশেম স্বপন, পৌর জামায়াতের সভাপতি মোঃ ওয়ালী উল্লাহ। অন্যদের মধ্যে বক্তব্য দেন জগন্নাথপুর প্রেসক্লাবের সহ সভাপতি আব্দুল হাই, যুগ্ম সম্পাদক অমিত দেব, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আমিনুল হক সিপন, সাংবাদিক আলী হোসেন খান। শুরুতেই পবিত্র আল কুরআন থেকে তেলাওয়াত করেন প্রেসক্লাবের সদস্য হিফজুর তালুকদার জিয়া।
এদিকে গণঅভ্যুত্থানে শহীদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মোঃ ওয়ালী উল্লাহ।