1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন

জেলা আওয়ামীলীগের সন্মেলন যোগদিতে নেতাকর্মীদের পথে পথে বিড়ম্বনা

  • Update Time : বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১৬
  • ৩০৭ Time View

স্টাফ রিপোর্টার:: জেলা আওয়ামীলীগের সন্মেলনে যোগ দিতে পারছেন না হাজারো নেতাকর্মী। রাস্তায় যানজটের কারণে শহরে পৌঁছতে না পেরে বিড়ম্বনায় পড়েছেন নেতাকর্মীরা।পাগলা বাজার থেকে শুরু করে সর্বত্র যানজট থাকায় হাজার হাজার নেতাকর্মীরা গাড়ি নিয়ে সুনামগঞ্জে পৌঁছতে পারছেন না। বিশেষ করে জগন্নাথপুর,দক্ষিন সুনামগঞ্জ ও দিরাই,ছাতক উপজেলার নেতাকর্মীরা শত শত গাড়ি নিয়ে সন্মেলনে যোগ দিতে রওয়ানা হলেও নেতাকর্মীরা পৌঁছতে পারছে না। জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল হুদা মুকুট রাত থেকে বহিরাগত মানুষ নিয়ে ষ্টেইজের আশপাশ দখল করে রেখেছেন। অন্য বলয়ের লোকজন প্রবেশ করতে পারছেন না।সুনামগঞ্জ ৩ ও ৫ আসনের সংসদ সদস্য এম এ মান্নান ও মুহিবুর রহমান মানিকের নির্বাচনী এলাকা থেকে প্রচুর লোকজন সন্মেলনের উদ্যেশে রওয়ানা হলেও গন্তব্য পৌঁছতে বিড়ম্বনায় পড়েছেন। এনিয়ে উত্তেজনা চলছে। যেকোন মুর্হুতে নুরুল হুদা মুকুট ও মুহিবুর রহমান মানিকের সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হতে পারে। ইতিমধ্যে ষ্টেইজের সামনে মৃদু সংঘর্ষের ঘটনা ঘটেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com