1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক

জেলা আ.লীগের সম্মেলন, চলছে প্রস্তুতি, লক্ষাধিক মানুষ সমাগমের আশা

  • Update Time : শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২১৩ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
দফায় দফায় তারিখ পরিবর্তনের পর অবশেষে অনুষ্ঠিত হতে যাচ্ছে জেলা আওয়ামী লীগের সম্মেলন। দীর্ঘ ৮ বছর পর আগামীকাল ১১ ফেব্রুয়ারি শনিবার সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনকে কেন্দ্র করে জোরসে চলছে প্রস্তুতি। জেলার ১২ উপজেলা থেকে লক্ষাধিক নেতাকর্মী এসে উপস্থিত হবেন সম্মেলন মাঠে। বিশাল এই জমায়েতকে বরণ করতে প্রস্তুত বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
সুনামগঞ্জ আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ব্যারিস্টার এনামুল কবির ইমন বলেন, সুনামগঞ্জ রাজনীতি এবং সংস্কৃতির উর্বর ভূমি। সম্মেলন ঘিরে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। নেতাকর্মীরা অনেক উজ্জীবিত ও আনন্দিত। আগামীকালের সম্মেলনে লক্ষাধিক মানুষ উপস্থিত হবেন। কোন বিশৃঙ্খল পরিস্থিতির আশঙ্কা নেই। সম্মেলনে যথেষ্ট নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় সম্মেলন স্থল ঘুরে দেখা যায়, ইতোমধ্যে সম্মেলনের জন্য মঞ্চের অবকাঠামো নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। বাকি রয়েছে প্যান্ডেল ও স্টেজের কাপড় সহ অন্যান্য সাজসজ্জার কাজ। পরিষ্কার করা হচ্ছে সম্মেলন স্থলের আশপাশ। ধুলাবালি না উড়ার জন্য ছিটানো হচ্ছে পানি।
এদিকে সম্মেলন উপলক্ষে উপজেলা উপজেলায় পথসভা করছেন স্থানীয় নেতৃবৃন্দরা। মাইকিং, পোস্টারিং করে চলছে প্রচারণার কাজ। শহরজুড়ে লাগানো হচ্ছে ছোট বড় ব্যানার ফ্যাস্টুন।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com