1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন

জেলা পরিষদ নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ বুধবার

  • Update Time : সোমবার, ১৬ জানুয়ারী, ২০১৭
  • ৪৪০ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক:: আগামী বুধবার (১৮ জানুয়ারি) অনুষ্ঠিত হবে জেলা পরিষদের নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্টান। জগন্নাথপুরের তিন সদস্যসহ সারাদেশের নির্বাচিত সদ্যসরা শপথ গ্রহণ করবেন।

রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্থানীয় সরকার বিভাগের আয়োজনে জেলা পরিষদের নবনির্বাচিত সদস্যদের এই শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন নবনির্বাচিত জেলা পরিষদের সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন।

রোববার এলজিআরডি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় আগামী বুধবার (১৮ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় সিলেট, ঢাকা, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের এবং বেলা সাড়ে ১১টায় রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল বিভাগের জেলা পরিষদের নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে।

গত ২৮ ডিসেম্বর দেশের ৬১ টি জেলা পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়। বিদ্যমান জেলা পরিষদ আইন, ২০০০ অনুযায়ী জেলা পরিষদ নির্বাচনে একজন চেয়ারম্যানের পাশাপাশি ১৫ জন সদস্য এবং সংরক্ষিত পাঁচজন নারী সদস্যও নির্বাচিত হন। গত ১১ জানুয়ারি ৫৯ জেলা পরিষদের চেয়ারম্যানকে শপথ পড়ান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উল্লেখ্য জেলা পরিষদ নির্বাচনে জগন্নাথপুর উপজেলা থেকে ১০ নং ওয়ার্ডে মাহাতাবুল হাসান সমুজ,১১ নং ওয়ার্ডে সৈয়দ সাব্বির আহমদ, সংরক্ষিত মহিলা আসনে সাবিনা সুলতানা সদস্য নির্বাচিত হন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com