1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম:
সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন

টেকনাফে দেড় লাখ ইয়াবা উদ্ধার

  • Update Time : শুক্রবার, ২৫ জানুয়ারী, ২০১৯
  • ২২১ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
কক্সবাজারের টেকনাফে পৃথক দুটি অভিযানে দেড় লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে অভিযানে কাউকে আটক করতে পারেনি বিজিবি।

শুক্রবার সকালে টেকনাফ ২ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর শরীফুল ইসলাম জোমাদ্দার এ তথ্য জানিয়েছেন।

মেজর শরীফুল ইসলাম জোমাদ্দার বলেন, মিয়ানমার থেকে এনে ইয়াবার একটি বড় চালান মজুদ রাখার গোপন সংবাদের খবর পেয়ে তার নেতৃত্বে বিজিবির একটি বিশেষ দল বৃহস্পতিবার রাতে টেকনাফ পৌরসভার উত্তর জালিয়া পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় একটি পরিত্যক্ত ঘরে তল্লাশি চালিয়ে মাটি খুড়ে একটি ড্রাম উদ্ধার করা হয়। ড্রামের ভেতর থেকে ১ লাখ ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে।

তিনি আরও বলেন, সাবরাং ইউনিয়নের ১ নং সুইস গেইট সংলগ্ন আলমের লবন প্রজেক্ট একালা দিয়ে পাচারকারীরা ইয়াবা চালান নিয়ে টেকনাফে ঢুকছে, এমন খবরে নাজির পাড়া চৌকির হাবিলদার মোহাম্মদ আশরাফুল আলমের নেতৃত্বে বিজিবির একটি দল বৃহস্পতিবার রাতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে।

এসময় একটি বস্তা ফেলে নাফ নদে লাফ দিয়ে পাচারকারীরা পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া বস্তার ভেতর থেকে ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এসব ইয়াবা ব্যাটালিয়ন সদরে জমা করা হয়েছে, পরবর্তীতে এগুলো ধ্বংস করা হবে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com