1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন

ট্রাকচাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত

  • Update Time : শনিবার, ২৭ আগস্ট, ২০২২
  • ৪৮৪ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

কক্সবাজারের উখিয়ায় ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার চারজন যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন পুলিশ।

আজ শনিবার সকাল ১০টার দিকে উখিয়ার হিজলীয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের উত্তর বড়বিল এলাকার বাসিন্দা মৃত জয়নালের স্ত্রী ছলেমা খাতুন (৪৫), একই ইউনিয়নের পাগলিরবিল এলাকার গুরা মিয়ার ছেলে আনোয়ার ইসলাম (২৫) ও রামু উপজেলার মেরংলোয়া এলাকার বাসিন্দা মনিন্দ্র ধরের ছেলে বিধু ধর (৫২)। তাৎক্ষণিক নিহত আরেকজনের পরিচয় জানা যায়নি।

এ ঘটনায় রামু গর্জনীয়া এলাকার নুরুল আলমের ছেলে হাবিবুল্লাহ গুরুতর আহত হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, সকালে হিজলিয়ায় কক্সবাজারমুখী ট্রাক ও অটোরিকাশা সংঘর্ষের ঘটনায় পাঁচজনকে আহত অবস্থায় উদ্ধার করে নিকটস্থ উপজেলা স্বাস্থ্য নিয়ে যাওয়া হয়। সেখানে ৪ জনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com