1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন

ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত -৭

  • Update Time : বুধবার, ২৩ জানুয়ারী, ২০১৯
  • ২০৬ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
লক্ষ্মীপুরে ট্রাক ও সিএনজি-চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৬ সদস্যসহ ৭ ব্যক্তি নিহত হয়েছেন।
আজ বুধবার ভোর সাড়ে ৫টার দিকে লক্ষ্মীপুর সদরের যাদৈয়া এলাকায় ঢাকা-রায়পুর আঞ্চলিক সড়কে এই দুর্ঘটনা ঘটে। প্রথম আলোর হিসাব অনুযায়ী, লক্ষ্মীপুরে আজকের সড়ক দুর্ঘটনাটি নিয়ে ৬৯৮ দিনে সারা দেশে ৬ হাজার ৮০ জন নিহত হয়েছেন।
লক্ষ্মীপুর সদরের চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ঘটনাস্থল থেকে সাত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য লাশ সাতটি লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নিহত ব্যক্তিরা হলেন অটোরিকশার চালক নুরু হোসেন, যাত্রী শাহ আলম, নাছিমা আক্তার, রোকেয়া বেগম, শামছুন নাহার, মো. রুবেল ও অমিত। অটোরিকশার নিহত ছয় যাত্রী একই পরিবারের সদস্য। তাঁদের বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের বসু ধুহিতা এলাকায়।
পুলিশ জানায়, ট্রাকটি ভোলা থেকে চট্টগ্রাম যাচ্ছিল। সিএনজি-চালিত অটোরিকশাটি চন্দ্রগঞ্জ থেকে লক্ষ্মীপুর যাচ্ছিল। ভোর সাড়ে ৫টার দিকে লক্ষ্মীপুর সদরের যাদৈয়া এলাকায় ট্রাকের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সাতজন নিহত হন।
দুর্ঘটনার পর পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার তৎপরতা শুরু করে। তারা লাশগুলো উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়। দুর্ঘটনাকবলিত ট্রাক ও অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে। সড়কে যান চলাচল এখন স্বাভাবিক রয়েছে।
সুত্র-প্রথম আলো।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com