1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী

ট্রাক চাপায় ভাই-বোন নিহতম কান্না থামছে না মা-বাবার

  • Update Time : সোমবার, ২৮ জানুয়ারী, ২০১৯
  • ২৭৮ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক:: ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে বাবার মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় দুই ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গুরুতর আহত শিশু দুটির বাবা কালিম হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে রাজেন্দ্রপুর মোল্লারপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ভাই-বোন কেরানীগঞ্জের কসমোপলিটন ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী আফসার হোসেন ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ফাতিমা আফরিন।

স্কুলের শিক্ষক রাবেয়া বশরী বলেন, আজ স্কুলে ক্রীড়া প্রতিযোগিতা উৎসব ছিল। খেলা শেষে শিশুদের বাবা তাদের নিয়ে বাসায় ফিরছিলেন। তাদের বাড়ি দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন রাজেন্দ্রপুরের পুরাহাটি এলাকায়। বেলা সাড়ে ১১টার দিকে পথে রাজেন্দ্রপুর মোল্লারপুল এলাকায় একটি ট্রাক তাদের বহনকারী মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলেই ভাই-বোন নিহত হয়।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত (ওসি) মো. শাহজামান জানান, ঘটনার প্রতিবাদে ওই স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা ঢাকা-মাওয়া মহাসড়কের ইকুরিয়া এলাকায় দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে সাড়ে ১২টা থেকে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। এতে মহাসড়কে গাড়ি চলাচল বন্ধ হয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে চালকসহ ট্রাককে আটকের আশ্বাস দিলে ৪০ মিনিট পর অবরোধ তুলে নেয়া হয়। বেলা সোয়া একটার দিকে আব্দুল্লাপুর-ধলেশ্বরী সেতুর কাছে ট্রাকটি আটক করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com