1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২

ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আটক ৫

  • Update Time : রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৬৯ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
হবিগঞ্জের মাধবপুরে ডাকাতির প্রস্তুতির সময় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাতকে আটক করেছে র‍্যাব।
শনিবার দিবাগত মধ্যরাতে উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের রতনপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্রসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
আটককৃতরা ডাকাতরা হলেন- বি-বাড়িয়া জেলার নাসিরনগর থানার চান্দেরপাড়া গ্রামের মোর্শেদ মিয়ার ছেলে মোস্তফা মিয়া (২৪), একই উপজেলার বেঙ্গাউতা গ্রামের আলিফ খা’র ছেলে আব্দুর রহিম (২৭), শান্তিপুর গ্রামের বাক্কা মিয়ার ছেলে শাহ আলম (২৫), গুনিয়াউক গ্রামের রহিম মিয়ার ছেলে আনু মিয়া (২৭) ও করগ্রাম গ্রামের জমরুদ মিয়ার ছেলে রুবেল মিয়া (২৫)।
রোববার (১২ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-৯ এর সিপিসি-১ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের লে. কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান জানান, আটককৃতরা এলাকার চিহ্নিত ডাকাত। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের মামলা রয়েছে। ডাকাতির প্রস্তুতির সময় তাদেরকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com