1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনাম:
সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন

তাহিরপুরে দু’পক্ষের সংঘর্ষে আহত ২৫

  • Update Time : শনিবার, ১৭ নভেম্বর, ২০১৮
  • ৩১৮ Time View

তাহিরপুর প্রতিনিধি
তাহিরপুরে পূর্ব শত্রুতার জের ধরে দুই পক্ষের সংঘর্ষে নারী পুরুষ সহ ২৫ জন আহত হয়েছে। গুরুতর ২ জনকে সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং ৬ জনকে তাহিরপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহতরা হলেন, নিপেন্ড বর্মন (৫০), জিতেন্ড বর্মন (৪৫), অষ্টমী বর্মন (৩৫), নিয়তী বর্মন (৫০), দুলাল বর্মন (২২), শুভাষ বর্মন (১৮), মতি বর্মন (৬৫), সুকুমার দাস। তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের ভুরাঘাট গ্রামের পিছনে শুক্রবার বিকালে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা যায়, ভুরাঘাট গ্রামের জিতেন্ড বর্মন এবং একই গ্রামের রাজিন্ড ও অতুল বর্মনের লোকজনের মধ্যে গত দুর্গা পূজায় গ্রামের পূজা মন্ডপে ব্যানার টানানো কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। এরপর গ্রাম্য সালিশে বিষয়টি নিষ্পতি হয়। নিষ্পত্তির কিছুদিন পর জিতেন্ড দাসের লোকজন চুনখলা হাওর থেকে মাছ শিকার করে বাড়ীতে ফেরার পথে শুক্রবার দুপুরে ভুরাঘাট গ্রামের পিছনে অতুল বর্মনের লোকজন হামলা করে জিতেন্ড দাসের ৭ জনকে গুরুতর আহত করে। পরে দুই পক্ষের লোকজনের মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষ হয়। এতে আরো আহত হয় জুয়েল দাস (১৮), বিমন দাস, রুবেল দাস, সেবক বর্মন, সহ উভয় পক্ষের প্রায় ২৫ জন।
শ্রীপুর উত্তর ইউনিয়নের ৪নং ওয়ার্ড সদস্য সুধাংশু পাল জানান, গত দুর্গা পূজা মন্ডপে ব্যানার টানানো কে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে।
তাহিরপুর থানার ওসি নন্দন কান্তি ধর বলেন, ‘ভুরাঘাট গ্রামে সংঘষের্র ঘটনা ঘটেছে বলে শুনেছি। এ ব্যাপারে থানায় কেউ লিখিত অভিযোগ করেনি।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com