1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক বিএনপি নেতা নান্নু’র পিতার মৃত্যুতে জগন্নাথপুর উপজেলা বিএনপির শোক

তাহিরপুরে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে জেলের মৃত্যু

  • Update Time : মঙ্গলবার, ৪ জুন, ২০২৪
  • ৮৪ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

তাহিরপুরে ঠেলা জালে মাছ ধরতে গিয়ে মফিনূর মিয়া (৩৫) নামের এক জেলে মারা গেছেন। মঙ্গলবার বিকাল ৩টায় উপজেলার বড়দল দক্ষিণ ইউনিয়নের ছোটখালে এই ঘটনা ঘটে। নিহত মফিনূর মিয়া টাকাটুকিয়া গ্রামের মৃত. আব্দুল হেকিমের ছেলে।

 

নিহতের ভাই শাহালম মিয়া জানান, মঙ্গলবার দুপুর ১টায় দিকে ঠেলা জাল নিয়ে গাজীপুর গ্রামের সামনে ছোট খালে মাছ ধরতে গেলে সেখানে তিনি ডুবে যান। স্বজনরা ঘন্টাব্যাপী খোঁজাখুঁজির পর ঘটনাস্থলেই তার মরদেহ উদ্ধার করে। মঙ্গলবার রাতেই পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে স্বজনরা জানান।

তাহিরপুর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ নাজিম উদ্দিন এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মাছ ধরতে গিয়ে মফিনূর মিয়া মারা গেছেন।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com