1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন

তাহিরপুরে স্ত্রীকে হত্যাচেষ্টার ঘটনায় স্বামী গ্রেপ্তার

  • Update Time : মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১
  • ৩৪২ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
সুনামগঞ্জের তাহিরপুরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হাত, পা ও মুখ বেঁধে নদীতে ডুবিয়ে হত্যা চেষ্টার মামলায় স্বামী আবু তাহের জান্নাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩ আগস্ট) সকালে জেলার দিরাই উপজেলা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আবু তাহের জান্নাত দোয়ারাবাজার উপজেলার চৌধুরীপাড়া গ্রামের সাজিদ মিয়ার ছেলে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জয়নাল আবেদীন।

জিজ্ঞাসাবাদ শেষে আবু তাহের জান্নাতকে আদালতে সোপর্দ করা হবে বলে জানান তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com