1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন

তাহিরপুরে ৪ জুয়ারিকে ৭ দিনের কারাদণ্ড

  • Update Time : শুক্রবার, ১৫ মার্চ, ২০১৯
  • ৩০০ Time View

স্টাফ রিপোর্টার,
তাহিরপুরে ৪ জুয়ারীকে ৭ দিনের বিনাশ্রম কারাদ- দিয়েছেন ভ্রাম্যমান আদালত। জুয়ারীরা হলো, উপজেলার শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের মানিকখিলা গ্রামের আজি ইসলামের পুত্র আবুল তাহের, লামাগাঁও গ্রামের বজলুর রহমানের পুত্র বাদল রহমান, দুর্লভপুর গ্রামের আব্দুল খালেকের পুত্র দুলাল মিয়া ও মাহমুদপুর গ্রামের আব্দুল কুদ্দুছ এর পুত্র সাইফুল ইসলাম।
বৃহস্পতিবার বেলা ১১টায় তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম তার কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ দ-াদেশ প্রদান করেন।
এলাকাবাসী ও তাহিরপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, বুধবার মধ্যরাতে দুর্লভপুর গ্রামের রাস্তার পাশে একটি ঘরে বসে প্রতি রাতেই কয়েক লক্ষ টাকার জুয়ার আসর বসে। গ্রামবাসীর পক্ষ থেকে তাহিরপুর থানা পুলিশকে গোপন সংবাদ দিলে রাত সাড়ে ১২টায় ৪ জুয়ারীকে আটক করে তাহিরপুর থানায় আনা হয়।
তাহিরপুর থানা এসআই আমির উদ্দিন বলেন, দ-প্রাপ্ত ৪ জুয়ারিকে বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com