1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া 

তাহিরপুর সীমান্তে বিস্ফোরকসহ আটক ১

  • Update Time : শনিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০১৯
  • ২০৫ Time View

স্টাফ রিপোর্টার::
তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী রজনিলাইন এলাকা থেকে বিস্ফোরক ও মদসহ আবুল কাশেম (২৮) নামের এক ব্যক্তিকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। গতকাল শুক্রবার সকালে তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নে সীমান্তবর্তী রজনি লাইন গ্রাম থেকে তাঁকে আটক করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, রজনিলাইন গ্রামটি একেবারে ভারত সীমান্ত ঘেঁষে অবস্থিত। ওই গ্রামের বাসিন্দা আবুল কাশেমের বাড়িতে শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে বিজিবির স্থানীয় টেকেরঘাট ফাঁড়ির কমান্ডার হাবিলদার মো. নাজমুল হকের নেতৃত্বে অভিযান চালান বিজিবি সদস্যরা। এ সময় তার ঘর থেকে ৪৪পিস ডেটোনেটর, ৬২ পিস পাওয়ার জেল ও ১৫ বোতল ভারতীয় অফিসার্স চয়েস মদ উদ্ধার করা হয়। একই সময় আটক করা হয় আবুল কাশেমকে।
বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মাকসুদুল আলম জানান, এসব বিস্ফোরক দিয়ে মারাত্মক নাশকতামূলক কর্মকা- করা সম্ভব। আমরা আবুল কাশেমকে জিজ্ঞাসাবাদ করছি। পরে তাকে থানায় দেওয়া হবে। তার বিরুদ্ধে বিস্ফোরক ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com