1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসিতে গোল্ডেন জিপিএ-৫, চিকিৎসক হতে চান অমি ভয়াবহ লোডশেডিং: ‘নিদ্রাহীন রাত’ কাটলো জগন্নাথপুরবাসীর দিরাইয়ে দুই শিশু সন্তানকে হত্যা করলো পাষণ্ড বাবা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির পূনাঙ্গ কমিটি অনুমোদন সিলেট স্বামী-স্ত্রীসহ ৩ জনের লাশ উদ্ধার সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ 

তাহিরপুর-সুনামগঞ্জ সড়ক ৩ ফুট পানির নিচে, ১০ বালু হাজার শ্রমিক বেকার

  • Update Time : বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১
  • ৪৭৪ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
টানা দু’দিনের ভারী বৃষ্টিপাত ও ভারত মেঘালয়ের অত্যধিক বৃষ্টিপাতের কারণে পাহাড়ি নদী যাদুকাটা উপচে পানি এসে তাহিরপুর-সুনামগঞ্জ সড়কে যানচলাচল বন্ধ রয়েছে। তাহিরপুর উপজেলার আনোয়ারপুর-বালিজুড়ি অংশের ৫০ মিটার সড়ক ও বিশ^ম্ভরপুর উপজেলার শক্তিয়ারখলা সড়কের ১০০ মিটার সড়ক প্রায় ৩ ফুট পানির নিচে তলিয়ে রয়েছে। ফলে সুনামগঞ্জ-তাহিরপুর সড়কের সকল যান চলাচল বন্ধ রয়েছে।
এদিকে টানা বৃষ্টিপাত ও বজ্রপাতের কারণে গত দু’দিন ধরে নিম্ন আয়ের লোকজন ঘর থেকে বের হতে পারছে না। এ কারণে তাহিরপুরের সঙ্গে জেলা সদরসহ সারাদেশের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
যাদুকাটা নদী পাহাড়ী ঢলের পানিতে উপচে থাকার কারণে নদীতে বালু উত্তোলনকারী প্রায় ১০ হাজার শ্রমিক বেকার হয়ে পড়েছে। হাওরপাড়ের জেলেরাও ভারী বৃষ্টিপাত ও ঘনঘন আকস্মিক বজ্রপাতের কারণে তারা মাছ ধরতে না পেরে কর্মহীন হয়ে পড়েছে।
তাহিরপুর উপজেলায় কর্মরত বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী রাকিবুল হাসান বলেন, তাহিরপুরের যাদুকাটার পানি বিপদসীমার ১৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করণা সিন্ধু চৌধুরী বাবুল বলেন, ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলে যাদুকাটা ও রক্তি নদীর পানি বৃদ্ধি পেয়ে আনোয়ারপুর রাস্তাটি পানির নীচে তলিয়ে গেছে। গত দু’দিন ধরে তাহিরপুর-সুনামগঞ্জ সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com