1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম:
যৌবন আখেরাতের পাথেয় সংগ্রহের শ্রেষ্ঠ সময় কারখানার উৎপাদন অব্যাহত রাখা ও জানমালের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর খারাপ ফলাফল করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে জবাবদিহির আওতায় আনার নির্দেশ শিক্ষামন্ত্রীর শতভাগ পাশ নেই জগন্নাথপুরে মা-বাবার মতো শিক্ষক হতে চায় এইচএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের জেরিন রাধারমণের ১১১তম প্রয়াণ দিবস উপলক্ষে জগন্নাথপুরে প্রস্তুতিসভা জগন্নাথপুরে জাতীয় যুব দিবস পালিত রাজধানীতে পুলিশের সঙ্গে পোশাক শ্রমিকদের সংঘর্ষ, গাড়িতে আগুন দুই হাতেই নেই, পা দিয়ে লিখে জিপিএ-৫ পেলেন রফিকুল এইচএসসিতে টানা ৪র্থ বারের মতো শীর্ষে পাটলী উইমেন্স কলেজ

তিন মার্কিন যুদ্ধজাহাজে মিসাইল নিক্ষেপ

  • Update Time : রবিবার, ১৬ অক্টোবর, ২০১৬
  • ৫৯৩ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: লোহিত সাগরে তিনটি মার্কিন যুদ্ধজাহাজকে লক্ষ্য করে ছোঁড়া হয়েছে মিসাইল। যদিও কোনোটিতেই আঘাত হানা সম্ভব হয়নি। তবে ইয়েমেনর ক্ষমতা দখলকারী বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে চলা অশান্তির মধ্যে এই ঘটনাকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছে পেন্টাগন। শনিবার এই মিসাইল ছোঁড়া হয়েছে।

মার্কিন প্রশাসনের তরফে জানা গেছে, ইউএসএস ম্যাসন, ইউএসএস নিটজে ও ইউএসএস পন্স নামের তিন যুদ্ধজাহাজকে লক্ষ্য করে ছোঁড়া হয়েছে মিসাইল। ঠিক কতগুলো মিসাইল ছোঁড়া হয়েছে তা জানা যায়নি। শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে এই ইয়েমেনের উপকূল থেকে মিসাইল নিক্ষেপের ঘটনা ঘটে। সার্ফেস টু সার্ফেস মিসাইল ছোঁড়া হয়েছে বলে জানা গেছে।

দিন কয়েক আগেই ইয়েমেনের দিক থেকে মার্কিন নৌবহরের দিকে কয়েকটি মিশাইল ছোঁড়া হয়৷ তাতে কোনো ক্ষতি হয়নি৷এরপর হাউসি গোষ্ঠীর তিনটি ঘাঁটি লক্ষ্য করে মিসাইল ছোঁড়ে মার্কিন নৌবহর৷ লোহিত সাগরে অবস্থানরত মার্কিন রণতরী থেকে আক্রমণ করা হয়৷মার্কিন মিশাইলের আঘাতে গুঁড়িয়ে যায় হুথিদের তিনটি রাডার স্টেশন৷

গত এক বছর ধরে ইয়েমেনের গৃহযুদ্ধের পরিস্থিতি ক্রমশ কঠিন আকার নিয়েছে৷এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৬,৮০০ মানুষের, আহত হয়েছে ৩৫,০০০। রাজধানী সানা শহর এখন বিদ্রোহী হাউসিদের কব্জায়৷ তবে আরব জোটের আক্রমণে দেশের অন্যতম বন্দর এডেন থেকে সরতে হয়েছে হাউসিদের৷ সেখানে ফিরে এসেছেন অপসারিত প্রেসিডেন্ট মনসুর হাদি৷ আরব-ইয়েমেন সীমান্তে চলছে যুদ্ধ৷ আরব জোটের বিমান বাহিনীর আক্রমণে লাগাতার বোমা বর্ষণ করা হয়েছে সানা শহরে৷

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com