1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার

তিন লাল কার্ডের ম্যাচে হার এড়াল বার্সেলোনা

  • Update Time : সোমবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৬৬ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

স্প্যানিশ লা লিগায় শ্বাসরুদ্ধকর লড়াইয়ে শেষ মিনিটের গোলে এসপানিওলের সাথে ২-২ গোলে ড্র করেছে বার্সেলোনা। নির্ধারিত সময়ের খেলা শেষের পর নিশ্চিত পরাজয়ের দিকেই এগিয়ে যাচ্ছিল বার্সেলোনা। যোগ করা সময়ে লুক ডি জংয়ের হেডে করা গোলে কোনোরকমে হার এড়ায় তারা।

প্রথমার্ধে সমানে সমান থাকার পর দ্বিতীয়ার্ধে এগিয়ে যায় স্বাগতিকরা। ম্যাচের অন্তিম মুহুর্তের গোলে শেষ পর্যন্ত হার থেকে রক্ষা পায় বার্সেলোনা। তবে মাঝ খানে দেখা মিলেছে তিন লাল কার্ডের।

প্রায় ১৫ বছর পর লা লিগায় বার্সেলোনার বিপক্ষে জয়ের দ্বারপ্রান্তে ছিল এস্পানিওল। কিন্তু ইয়ং শেষ মুহূর্তে তাদের সেই স্বপ্ন ভেঙে দিয়েছেন।ম্যাচের ৭৪ সেকেন্ডে পেদ্রির গোলে এগিয়ে যায় বার্সা।

মাত্র দুই মিনিটেই গোলও পেয়ে যায় বার্সা। জর্দি আলবার ক্রস থেকে বল জালে জড়িয়ে দেন পেদ্রি। ফেরান তোরেস এবং অ্যাডামা ট্রায়োরেও গোল করার সুযোগ পান। তবে বল জড়াতে ব্যর্থ হন তারা। ম্যাচের গতির খানিকটা বিপরীতে এসপানিওল ম্যাচে ফেরে। প্রথমার্ধের ৪০ মিনিটে সমতা ফেরান সার্জি দারদার। ডি থমাসের পাস পেয়ে ডান পায়ের শটে টার স্টেগানকে পরাস্ত করেন এস্পানিওলের মিডফিল্ডার। ৭ মিনিট পরই এস্পানিওলকে উচ্ছ্বাসে ভাসান রাউল ডি থমাস। দারদারের অ্যাসিস্টে পোস্টের বাঁ দিকের ওপর কোনা দিয়ে বল জালে জড়ান এই স্ট্রাইকার। ম্যাচের শেষ মিনিটে ডি জংয়ের গোলে হার এড়ায় স্পানিশ জায়ান্টরা।

হার এড়াতে মরিয়া হয়ে ওঠে বার্সেলোনা, জমে ওঠে খেলা। নির্ধারিত সময়ের খেলা শেষের পর দুই দলের খেলোয়াড়রা নিজেদের মেজাজ ধরে রাখতে পারেননি। লাল কার্ড দেখেন বার্সার জেরার্ড পিকে ও এস্পানিওলের নিকোলাস মেলামেড। লাল কার্ড দেখেন এসপানিওলের মানু মোরনালেস। সৌজন্যে সমকাল।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com