1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী

ত্রান নয়. পরিত্রান চান হাওরপাড়ের মানুষ

  • Update Time : রবিবার, ১৪ মে, ২০১৭
  • ৪৮৫ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: ত্রানের চেয়েও পরিত্রাণ জরুরি বলে মন্তব্য করেছেন সুনামগঞ্জের হাওরের কৃষকরা। রোববার (১৪ মে) দুপুরে গণতান্ত্রিক বাম মোর্চা কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ হাওর পরিদর্শনের সময় তাহিরপুরের গোপিনাথ নোয়াগাঁও গ্রামের ক্ষতিগ্রস্ত কৃষকরা বাম নেতৃবৃন্দের কাছে এ মন্তব্য করে স্থায়ী সমাধান হিসেবে নদী খননের দাবি জানান।

এ সময় ক্ষতিগ্রস্ত কৃষকরা ক্ষোভ প্রকাশ করে প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকরা সরকারের দেয়া ত্রাণ সহায়তা পান না জানিয়ে বলেন, অপর্যাপ্ত ত্রাণ সরকার ও জনপ্রতিনিধিদের ঘনিষ্ঠ মানুষদের দেয়া হচ্ছে। এতে করে প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকরা বঞ্চিত হচ্ছে।

আগামী ফসল উঠার আগ পর্যন্ত ব্যাংকের পাওনা আদায় বন্ধ রেখে বিনা সুদে নতুন ঋণ দেওয়া ও এনজিওদের ঋণের কিস্তি বন্ধ রাখতে সরকারের প্রতি অনুরোধ করেন।

কৃষকরা বাম মোর্চার নেতৃবৃন্দদের জানান, ইতিমধ্যে হাওর এলাকার অনেক পরিবার জীবিকার তাগিদে বাধ্য হয়ে দেশের বিভিন্ন অঞ্চলে চলে গেছে।

পরে গণতান্ত্রিক বাম মোর্চার আয়োজনে সুনামগঞ্জসহ ক্ষতিগ্রস্থ হাওর অঞ্চলকে দুর্গত এলাকা ঘোষণা ও হাওরবাসীর জীবন রক্ষার্থে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণের দাবিতে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়।

হাওর পরিদর্শন ও পরবর্তী সমাবেশে গণতান্ত্রিক বাম মোর্চা কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বাসদ (মার্কসবাদী) কেন্দ্রীয় নেতা কমরেড শুভ্রাংশু চক্রবর্তী, গণসংহতি আন্দোলনের সমন্বয়কারী কমরেড জুনায়েদ সাকি, গণতন্ত্রী বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক কমরেড মুশরেকা মিশু, গনতান্ত্রিক বাম মুর্চার সমন্বয়ক কমরেড ফিরোজ আহমদ, বাসদ (মার্কসবাদী) সিলেট জেলার আহবায়ক কমরেড উজ্জ্বল রায়, বাসদ নেতা অ্যাডভোকেট উজ্জ্বল রায়, প্রগতিশীল রাজনৈতিক কর্মী অ্যাডভোকেট রনেন সরকার রনি, এস এম আতিয়ার রহমান প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com