1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনাম:
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক

দইয়ের কার্টনে চেয়ারম্যানকে বিষধর সাপ উপহার!

  • Update Time : মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২
  • ৪৪৯ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

ফরিদপুরের নগরকান্দা উপজেলার এক ইউপি চেয়ারম্যানের ব্যবসাপ্রতিষ্ঠানে দই লিখা কার্টনে একটি বিষধর সাপ উপহার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার সঙ্গে জড়িত এক যুবককে আটক করেছে পুলিশ।

সোমবার বিকাল পৌনে ৫টার দিকে উপজেলার গজারিয়া বাজারে উপজেলার রামনগর ইউনিয়নের (ইউপি) চেয়ারম্যান মো. কাইমুদ্দিন মণ্ডলকে ওই সাপটি উপহার হিসেবে পাঠানো হয়।

চেয়ারম্যানের কর্মচারী শ্যামল কুমার বিশ্বাস বলেন, বিকালে এক ভ্যানচালক কাগজের একটি কার্টন উপহার দিয়ে যান। উপহারের কার্টনে দই লেখা ছিল। আমি ও আমার আরেক সহযোগী মিলে কার্টুনটি খুলে সাপ দেখতে পাই। এসময় বাবুল সাপ দেখে চিৎকার করে অজ্ঞান হয়ে পড়েন।

তিনি আরও বলেন, তাৎক্ষণিক ওই ভ্যানচালককে জিজ্ঞেস করলে তিনি গোপালপুর বাজারের কীটনাশকের একটি দোকান থেকে কার্টনটি দেওয়ার কথা নিশ্চিত করেন। পরে তাকে নিয়ে ওই বাজারে গিয়ে অভিযুক্ত জরুরউদ্দিন ব্যাপারীকে আটক করা হয়। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে যান।

রামনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. কাইমুদ্দিন মণ্ডল বলেন, কি কারণে ওই ব্যক্তি এমন ঘটনা ঘটিয়েছেন সেটি জানাননি। পরে খবর পেয়ে পুলিশ তাকে আটক করে নিয়ে গেছে।

এ ব্যাপারে নগরকান্দার থানার ওসি মো. হাবিল হোসেন যুগান্তরকে বলেন, কোতয়ালী থানা পুলিশ আগে খবর পেয়ে সাপটি উদ্ধার করে নিয়ে গেছে শুনেছি। তবে সাপটি নাকি মরা ছিল। তবে কী উদ্দেশ্যে সাপটি পাঠানো হয়েছিল তা তদন্ত করে দেখা হচ্ছে।

ফরিদপুর কোতয়ালি থানার ওসি অপারেশন মো. আব্দুল গাফফার জানান, সাপটি মরা ছিল। এক বেয়াই আরেক বেয়াইকে (আত্মীয়) ভয় দেখাতে মরা সাপটি পাঠিয়েছিল। আর রামনগর ইউনিয়ন নগরকান্দা থানার অধিনে। তারপরও আমি থানায় গিয়ে বিষয়টি খোঁজ নিয়ে জানাতে পারবো।

সুত্র যুগান্তর

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com