1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:২১ অপরাহ্ন
শিরোনাম:
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক

দক্ষিণ সুনামগঞ্জে বজ্রপাতে স্কুল ছাত্র নিহত

  • Update Time : সোমবার, ৯ এপ্রিল, ২০১৮
  • ২৮১ Time View

কাজী জমিরুল ইসলাম মমতাজ,দ. সুনামগঞ্জ::
দক্ষিণ সুনামগঞ্জে বজ্রপপাতে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। নিহত স্কুল ছাত্র উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নের সলফ গ্রামের বাবুল মিয়ার পুত্র নাঈম ইসলাম (১৪)। সে উপজেলার ডুংরিয়া উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের নবম শ্রেণীর ছাত্র ও মামার বাড়ী ডুংরিয়া গ্রামে থেকে পড়ালেখা করত। প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা যায় রবিবার বিকাল সাড়ে ৪ ঘটিকার সময় স্কুল ছুটির পর ডুংরিয়া গ্রামের মাঠে সহপাঠিদের সাথে ফুটবল খেলারত অবস্থায় বজ্রপাত ও দমকা হাওয়া শুরু হলে হঠাৎ করে তাহার শরীরে বজ্রপাত পড়ে যায় এ সময় ঘটনাস্থলেই সে গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাহার মামার বাড়ীর লোকজন তাকে কৈতক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। সোমবার ১১টায় জানাযা শেষে তাহার লাশ নিজ গ্রামে দাফন করা হয়েছে। তাহার মৃত্যুর খবর পেয়ে পরিবারে চলছে শোকের মাতম। তাহার বাবা দিনমজুর বাবুল মিয়া ঢাকা গার্মেন্টস এ শ্রমিকের কাজ করে ছেলেকে পড়ালেখা করাতেন এবং তাকে নিয়ে স্বপ্ন দেখতেন ভবিষ্যতে সে উচ্চ শিক্ষিত হয়ে তাহার কষ্ট লাগব করবে। কিন্তু স্বপ্ন পূরণ হলনা বাবুল মিয়ার। এ ব্যাপারে দক্ষিণ সুনামগঞ্জ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com