1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া 

দক্ষিণ সুনামগঞ্জে হাসপাতালে নিতে না পাড়ায় বাবার কোলে নবজাতকের মৃত্যু: পরিবহণ শ্রমিকদের নৈরাজ্য

  • Update Time : সোমবার, ২৯ অক্টোবর, ২০১৮
  • ২৫০ Time View

কাজী জমিরুল ইসলাম মমতাজ, সুনামগঞ্জ ::
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের গনিগঞ্জ গ্রামের মইনুল ইসলামের ২দিনের এক নবজাতক শিশুকে হাসপাতানে নিতে না পারায় অসুস্থ হয়ে বাবার কোলেই মারাগেছে বলে খবর পাওয়া গেছে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, মইনুল ইসলামের স্ত্রী শেলিনা বেগম গত রবিবার দিবাগত রাতে নিজ বাড়িতেই ১টি পুত্র সন্তান প্রসব করেন। কিন্তু সোমবার সকালে ঠাণ্ডা জনিত কারণে ঐ নবজাতক অসুস্থ্য হয়ে পড়লে নবজাতকের বাবা মইনুল ইসলাম সন্তানকে নিয়ে গনিজঞ্জ বাজারে নিয়ে আসলে স্থানীয় পল্লী চিকিৎসক হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। পরে স্থানী বাজার ব্যবসায়ীদের নিয়ে শ্রমিক নেতাদের কাছে গেলে তারা জানায় মরে গেলেও যেতে দেওয়া হবে না। তখন শ্রমিকরা রাস্তা অবরোধ করে রাখে এবং কোন গাড়ি যেতে দেয়নি তারা। এক পর্যায়ে দুপুর ১২টায় বাবার কোলেই নবজাতকের মৃত্যু হয়।
এ ব্যাপারে মইনুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে কান্নায় ভেঙ্গে পড়েন তিনি, যে এ কষ্ট কিছুতেই মেনে নিতে পারছেন না। কিছুই বলতে পারেন নি আর।
বাজারের ব্যবসায়ী নাজিম উদ্দিন জানান, আমরা সকাল থেকে শ্রমিকদের হাতে পায়ে ধরে বলেছি, কিন্তু তারা আমাদের কথা শুনেনি। বাবার কোলে সন্তানের মৃত্যু আমরা কোন ভাবেই মানতে পারছি না। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
এ ব্যাপারে স্থানীয় ওয়ার্ড সদস্য কয়ছর আহমদ বলেন, এ নৈরাজ্য কোন ভাবেই মানা যায় না। সরকারের উচিৎ এদের চিহ্নিত করে আইনের আওতায় এনে ধরে ধরে শাস্তি দিতে হবে। না হয় জনগণ এর বিচার করবে। আজ বাবার কোলে নবজাতকে মৃত্যু কত যে বেদনা দায়ক শুধু মাত্র ঐ বাবাই বুঝতে পারছেন। ##

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com