1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন

দিরাইয়ে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, নিহত ১

  • Update Time : শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
  • ১১৪ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সুনামগঞ্জের দিরাইয়ে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নাইমুল ইসলাম (৪৫) নামের একজন নিহত হয়েছেন। এসময় উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।

আজ শুক্রবার (৪ অক্টোবর) দুপুরে উপজেলার জগদল ইউনিয়নের মাতারগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, খাস জমি নিয়ে গ্রামের মকবুল লন্ডনি ও দারা মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর আগেও এ নিয়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার জুমার নামাজের পর ওই জমির দখলে নেওয়ার চেষ্টায় উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় দারা মিয়ার পক্ষের নাইমুল ইসলাম ঘটনাস্থলে নিহত হন।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এখন পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

সুত্র জাগো নিউজ.কম

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com