1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনাম:
‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’ দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে আটক ৫ যুবক ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে চাচিকে টেটার আঘাতে খুন মৃত্যুর মুখেও সত্যের পথে অবিচল ছিলেন যে তাবেয়ি লিবিয়া থেকে মানবিক সহায়তায় দেশে ফিরলেন ১৭৩ বাংলাদেশি সয়াবিন তেলের দাম লিটারে বাড়লো ৩ টাকা বিদেশফেরত কর্মীদের ৫০ লাখ টাকা পর্যন্ত ঋণ, আবেদন করবেন যেভাবে সিলেটে টায়ার পুড়িয়ে নাশকতা, আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন

দিরাইয়ে প্রতিবন্ধী যুবকের লাশ উদ্ধার

  • Update Time : শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩
  • ১৬৩ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সুনামগঞ্জের দিরাই উপজেলাধীন করিমপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের জয়নগর এলাকা সংলঘ্ন কালনী নদী থেকে মুখে কষ্টিব ও পা বাঁধা অবস্থায় শারীরিক প্রতিবন্ধী সুজিত বর্মন (২৫) নামের যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে দিরাই থানা পুলিশ।

নিহত যুবক উপজেলার চান্দপুর গ্রামের শ্যামা বর্মনের ছেলে।

জানা যায়, শনিবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে স্থানীয়রা পানিতে ভাসমান অবস্থায় একটি লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়। এমন সংবাদের ভিত্তিতে, ৬নং করিমপুর ইউনিয়নের বিট অফিসার এসআই (নিরস্ত্র) মাহবুব ছিদ্দিকী সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে ভাসমান অবস্থায় ওই যুবকের লাশ উদ্ধার করে। নিহত যুবক উপজেলার চান্দপুর গ্রামের শ্যামা বর্মনের ছেলে।
নিহত যুবকের জেঠী অনিতা বর্মন বলেন, “সে শারীরিক প্রতিবন্ধী ছিল। গাছ থেকে পড়ে সে হাতে ও পায়ে আঘাত পায় তারপর থেকে সে শারীরিকভাবে প্রতিবন্ধী হয়ে পরে। গেল কয়দিন ধরে ওই যুবকের সন্ধান পাওয়া যাচ্ছিল না। এভাবে সে মাঝেমধ্যে বাড়ীতে আসতনা। তারা তিন ভাই এক বোন।সে সভার বড় ছিল। ওই যুবক কালনী নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করত।”

অতিরিক্ত পুলিশ সুপার (দিরাই সার্কেল) মো. শহিদুল হক মুন্সী বলেন, ‘প্রাথমিকভাবে এটাকে হত্যা মনে হচ্ছে। এ ব্যাপারে তদন্ত চলছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com