1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনাম:
দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে আটক ৫ যুবক ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে চাচিকে টেটার আঘাতে খুন মৃত্যুর মুখেও সত্যের পথে অবিচল ছিলেন যে তাবেয়ি লিবিয়া থেকে মানবিক সহায়তায় দেশে ফিরলেন ১৭৩ বাংলাদেশি সয়াবিন তেলের দাম লিটারে বাড়লো ৩ টাকা বিদেশফেরত কর্মীদের ৫০ লাখ টাকা পর্যন্ত ঋণ, আবেদন করবেন যেভাবে সিলেটে টায়ার পুড়িয়ে নাশকতা, আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন ৩ লাখ ছাত্রী পাবে বাইসাইকেল, মান যাচাইয়ে নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী

দিরাইয়ে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

  • Update Time : বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪
  • ১২৮ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সুনামগঞ্জের দিরাইয়ে হাওরে ও বাড়ির আঙিনায় কাজ করার সময় বজ্রপাতে দুই কৃষক নিহত হয়েছেন। তারা হলেন, উপজেলার ভাটিপড়া ইউনিয়নের মধুরাপুর গ্রামের মালেক নূর ও কুলঞ্জ ইউনিয়নের রসুলপুর গ্রামের আব্দুর নূর।

মঙ্গলবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় ঝড়ো বাতাসের সঙ্গে বজ্রপাত শুরু হলে বজ্রের আঘাতে তারা নিহত হন। দিরাই থানা পুলিশের ওসি (তদন্ত) রতন দেবনাথ নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

মধুরাপুর মান্দার হাটির মৃত উকিল উদ্দিনের ছেলে মালেক নুর (৪৫) রমজানপুর হাওরে নিজের জমিতে ধান মাড়ার মেশিন নিয়ে ধান মাড়াই করতে যান। সন্ধ্যা ৭টার দিকে হঠাৎ বজ্রপাত শুরু হলে তার ওপর বজ্রপাত পড়ে। এ ঘটনার পর তাকে ডাক্তারের কাছে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়।
অন্যদিকে, একই সময় কুলঞ্জ ইউনিয়নের রসুলপুর গ্রামের আব্দুর নূর বাড়ির পাশে কাজ করছিলেন। এসময় বজ্রের আঘাতে তিনি মারা যান। এমন আকস্মিক মৃত্যুতে দুই পরিবারে শোকের মাতম চলছে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com