1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
শিরোনাম:
সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন

দিরাইয়ে মুন্নি হত্যাকাণ্ডে ব্যর্থ প্রেমিকের ফাঁসি

  • Update Time : বুধবার, ১৩ মার্চ, ২০১৯
  • ২৭৪ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক:: দিরাইয়ে প্রেমের প্রস্তাবে ব্যর্থ হয়ে কিশোরী হুমায়ারা আক্তার মুন্নি হত্যার দায়ে এক ব্যর্থ প্রেমিককে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।
বুধবার জেলা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ওয়াহিদুজ্জামান শিকদার এ রায় ঘোষণা করেন।

ফাঁসির দ-প্রাপ্ত ইয়াহিয়া সরদার দিরাই উপজেলার সাকিতপুর গ্রামের জামাল মিয়ার ছেলে। রায় ঘোষণার সময় ইয়াহিয়া আদালতে উপস্থিত ছিলেন।

মামলার বরাত দিয়ে আদালতের পিপি খায়রুল কবির রুমেন জানান, দিরাই শহরের মাদানী মহল্লার হিফজুর রহমানের মেয়ে হুমায়রা আক্তার মুন্নিকে প্রেমের প্রস্তাব দিয়ে ব্যর্থ হয়ে ২০১৭ সালের ১৬ ডিসেম্বর ছুরিকাঘাত করে ইয়াহিয়া। এতে ঘটনাস্থলেই নিহত হয় মুন্নি।

হত্যাকান্ডের দুইদিন পর মুন্নির মা রাহেলা বেগম বাদি হয়ে ইয়াহিয়াসহ দুইজনের বিরুদ্ধে দিরাই থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ ইয়াহিয়াকে একমাত্র আসামি করে আদালতে চার্জশিট প্রদান করে।

সাক্ষ্য প্রমাণে ইয়াহিয়ার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তার ফাঁসির আদেশ দিয়েছেন বলে জানান পিপি খায়রুল কবির।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com