দিরাই প্রতিনিধি
দিরাই উপজেলার বিবিয়ানা মডেল কলেজের অধ্যক্ষ নৃপেন্দ্র চন্দ্র দাশ তালুকদারের উপর মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুর ১২ টার কলেজ প্রাঙ্গণে কলেজের শিক্ষার্থী ও কর্মচারীদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন উপস্থিত ছিলেন কলেজ শিক্ষার্থী নিপা, জুই, প্রমিত, মৌ, ডেইজী, দিতি, প্রশান্ত, প্রনয়ণ, ইমদাদুল হক, জলি আক্তার, মাছুমা বেগম, মোফাজ্জল হোসেন, মকসুর চারদিন চৌধুরী, সাদিয়া জাহান, জানিয়া বেগম, নাজমুল খা, তাহমিনা আক্তার, নাদিয়া আক্তার, ছাবিকুল ইসলাম প্রমুখ। কর্মচারীদের মধ্যে উপস্থিত ছিলেন জীবন কৃষ্ণ, নিরঞ্জন, প্রাণকৃষ্ণ, প্রভাংশু, কীর্তিকা রানী, মিজবা উদ্দিন প্রমুখ।
বক্তারা বলেন, আমাদের স্যার অধ্যক্ষ নৃপেন্দ্র চন্দ্র দাশ তালুকদার ভাটির মানুষের শিক্ষা প্রসারে কলেজ প্রতিষ্ঠাকালীন সময় থেকেই গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন। ষড়যন্ত্রকারীরা একটি তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে স্যারের বিরুদ্ধে ব্যক্তিগত আক্রোশ মেটানোর জন্য যে জাল বিস্তার করেছে এতে এলাকায় শিক্ষাপ্রসারের ক্ষেত্রে বাধাস্বরূপ হতে পারে। আমরা মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই, আমাদের স্যারের মুক্তি চাই।