1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার

দিরাইয়ে জলমহাল নিয়ে দু্’পক্ষের সংঘর্ষে নিহত -৩

  • Update Time : মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০১৭
  • ২৬৩ Time View

দিরাই সংবাদদাতা :: সুনামমঞ্জের দিরাইয়ে জলমহালের মালিকানা নিয়ে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিন।

এ সংঘর্ষে গুরুতর আহতদের মধ্যে শাহারুল ইসলাম (২৫) ও উজ্জ্বল (২৮) নামে দু’জন বিকেল ৪টার দিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এরআগে সংঘর্ষে গুরুতর আহত তাজুল ইসলাম (৩৫) কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

মঙ্গলবার দুপুরে উপজেলার কুলঞ্জ ইউনিয়নের জারুলিয়া গ্রামে এ রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত তাজুল ইসলাম কুলঞ্জ ইউনিয়নের জারুলিয়া গ্রামের শান উল্লাহর ছেলে। শাহারুল কুলঞ্জ ইউনিয়নের আকিলনগর গ্রামের ইসাক মিয়ার ছেলে ও উজ্জল একই গ্রামের আমানুল্লাহের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, জলমহালের মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে জারুলিয়া গ্রামের মাসুদ মিয়া, ধনঞ্জয় সরকার ও একরার হোসেন মধ্যে বিরোধ চলছিল। মঙ্গলবার দুপুরে একরার হোসেন মাসুদ মিয়া ও ধনঞ্জয় সরকারের জলমহালে মাছ ধরতে গেলে মাসুদ ও ধনঞ্জয়ের পক্ষের লোকেরা বাধা দেন। এ সময় উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

দিরাই থানার ওসি আবদুল জলিল সংঘর্ষে তিনজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com