1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার

দিরাইয়ে ট্রাকচাপায় পথচারী নিহত

  • Update Time : শনিবার, ৮ এপ্রিল, ২০১৭
  • ২১২ Time View

দিরাই সংবাদদাতা :: দিরাইয়ে ট্রাক চাপায় এক দিনমজুর পথচারী নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম চান মিয়া (৫০)। তিনি উপজেলার সন্তোষপুর গ্রামের শুকুর মাহমুদের পুত্র।

শনিবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।

জানা যায়, ঢাকা মেট্রো ট-(১৮-৬১৪৬) নং ট্রাক দিরাই বাজার থেকে ময়দার বস্তা নিয়ে দিরাই বাজার ব্রীজ পার হওয়ার সময় ট্রাক থেকে একটি ময়দার বস্তা একজন পথচারীর উপর পড়ে গেলে ট্রাকটি বস্তার উপর দিয়ে চলে যায়। ট্রাক চাপায় গুরুতর আহত ব্যক্তিকে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পরপরই চালক সহ ঘাতক ট্রাকটি আটক করেছে দিরাই থানা পুলিশ।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল জলিল জানান, নিহত চান মিয়ার লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল পাঠানো হয়েছে।

থানা সূত্রে জানা যায়, আটককৃত ট্রাক ড্রাইভার গোয়াইনঘাট উপজেলার মৃত্তিমহল গ্রামের অনিল দাসের ছেলে অজিত দাস (২৬)।

উল্লেখ্য, দিরাই দিরাই পৌরসভা কর্তৃক দিরাই বাজারে সকাল ৮ টা থেকে রাত ১০টা পর্যন্ত সকল প্রকার ভারী যান চলাচল সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি থাকলেও পণ্যবাহী ট্রাক তা মানছে না। ফলে জনদুর্ভোগ সৃষ্টি সহ স্কুলগামী ছেলে মেয়েদের অনেক ধরণের সমস্যা সৃষ্টি হচ্ছে। এতে স্থানীয়রা তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com