দিরাই সংবাদদাতা
দিরাইয়ের পল্লীতে পানিতে ডুবে দিলার হোসেন নামে ৫ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের আলীনগর গ্রামের সিদ্দিকনগর পাড়ার লিরনুর ও সালমা বেগমের সন্তান। একমাত্র সন্তানকে হারিয়ে কাঁদতে কাঁদতে বারে বারে মুর্ছা যাচ্ছেন তার বাবা ও মা।
জানা গেছে, গ্রামের অন্য শিশুদের সাথে বাড়ির পাশে খেলা করছিল দিলার হোসেন। দুপুর ২টার দিকে গ্রামের মসজিদের পাশের পুকুর থেকে তার লাশ উদ্ধার করে স্বজনেরা। পরে নিকটস্থ ভাটিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তাকে মৃত ঘোঘণা করেন কর্তব্যরত ডাক্তার এম এইচ মান্না।
নিহত দিলারের পিতা লিরনুর বলেন, আমি সকাল থেকে মাছ ধরতে হাওরে ছিলাম। বাড়ি এসে দেখি আমার বাচ্চাকে সবাই খুঁজছে। খুঁজতে খুঁজতে মসজিদের পাশের ছোট পুকুর থেকে তার নিথর দেহ উদ্ধার করি। ভাটিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন।