1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন

দিরাইয়ে বিক্ষুব্ধ জনতার হাতে লাঞ্ছিত পিআইসি’র সদস্য সচিব

  • Update Time : বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২
  • ৩৫৮ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

বুধবার সকালে দিরাই উপজেলার জগদল ইউনিয়নের হুরামন্দির হাওরের ৫৫ নং প্রকল্পের বাঁধে এই ঘটনা ঘটে। পিআইসি’র সদস্য সচিব শামসুল ইসলাম চানপুর গ্রামের আব্দুল্লাহ মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, বুধবার সকালে হুরামন্দির হাওরের ৫৫ নং পিআইসির বাঁধে ফাটল দেখা দেয়। আশপাশের চার গ্রামের মানুষ মসজিদে মাইকিং করে বাঁধ মেরামতের কাজ শুরু করেন। পিআইসির সেক্রেটারি শামসুল ইসলাম বাঁধের মেরামত কাজ দেখতে গেলে বিক্ষুব্ধ জনতা তাকে বেধড়ক মারপিট করে। এসময় আহত শামসুল ইসলামকে উদ্ধার করে তার আত্মীয়রা দিরাই হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়।
এ বিষয়ে শামসুল ইসলাম বলেন, রাতে বাঁধে কিছু জায়গায় ফাটল ধরলে সকালে আমরা মাইকিং করে মেরামতের কাজে যাই। এ সময় লোকজন আমাকে বলেন টাকা দিয়ে শ্রমিক নিয়ে মেরামত কাজ করতে। তখন আমি বলেছিলাম- মাত্র দুইটি বিল পেয়েছি, এখন আমার হাতে কোন টাকা নেই। পরে আমার উপর হামলা চালানো হয়।
মারধরের সত্যতা নিশ্চিত করে জগদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন রশিদ লাভলু বলেন, হুরামন্দির হাওরের একটি বাঁধে ফাটল দেখা দেয়ায় আশপাশের কয়েক গ্রামের মানুষ বাঁধ মেরামতের জন্য জড়ো হয়। এসময় বিক্ষুব্ধ হয়ে স্থানীয় জনতা পিআইসির সেক্রেটারি শামসুলকে মারধর করে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসার আগেই আহত শামসুলকে উপজেলা হাসপাতালে নিয়ে যায় তার স্বজনরা। বাঁধের ফাটল অংশ মেরামতের কাজে আছেন এলাকার মানুষজন।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com