1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী

দিরাইয়ে মাছুয়ার খারার বাঁধ দেখে ক্ষুব্দ হলেন কর্মকর্তারা

  • Update Time : বৃহস্পতিবার, ৩১ জানুয়ারী, ২০১৯
  • ৬১৫ Time View

দিরাই প্রতিনিধি::
জেলা প্রশাসক ও জেলা হাওর রক্ষা বাঁধ নির্মাণ মনিটরিং কমিটির সভাপতি মোহাম্মদ আব্দুল আহাদ বলেছেন, ‘হাওর রক্ষা বাঁেধ কোন অনিয়ম হলেই ব্যবস্থা গ্রহণ করা হবে। হাওর রক্ষা বাঁধের উপর দেশবাসীর জীবন জীবিকা নির্ভরশীল।’ প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি)
শতভাগ কাজ করলে শতভাগ টাকা পাওয়ার নিশ্চয়তা দেন তিনি। মতবিনিময় সভা শেষে দিরাই উপজেলার উদগল হাওরের মাছুয়ার খারার বাঁধের কাজ দেখে ক্ষোভ প্রকাশ করেন অতিরিক্ত জেলা প্রশাসক শরিফুল ইসলাম।
বুধবার সকাল ১১ টায় দিরাই উপজেলা পরিষদ গণমিলনায়তনে উপজেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।
দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা হাওর রক্ষা বাঁধ নির্মাণ মনিটরিং কমিটির সভাপতি শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক শরিফুল ইসলাম, মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, দিরাই প্রেসক্লাব সভাপতি হাবিবুর রহমান তালুকদার, এপিপি অ্যাডভোকেট সোহেল আহমদ, পাউবো’র শাখা কর্মকর্তা রিপন আলী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিরাজ উদ দৌলা তালুকদার, প্রেসক্লাব সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক আবু হানিফ চৌধুরী, সাংবাদিক মোশাহিদ আহমদ, ইউপি চেয়ারম্যান শিবলী আহমদ বেগ, এহসান চৌধুরী, রেজুয়ান খান, আব্দুল কুদ্দুস, প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্য সৈয়দ তহুর আলী, আলাউর রহমান প্রমুখ।
মতবিনিময় শেষে উদগল হাওরের মাছুয়ার খারার ৩৯ নম্বর প্রকল্পের কাজ দেখে ক্ষোভ প্রকাশ করেন অতিরিক্ত জেলা প্রশাসক শরিফুল ইসলাম। বাঁধে মাটি ড্রেসিং করা হচ্ছেনা। পুরাতন মাটির উপরে চাকা মাটি দিয়ে উঁ”ু করা হচ্ছে। এভাবে কোন বাঁধের কাজ হতেই পারে না বলে মন্তব্য করেন তিনি। চাকা মাটি সরিয়ে দুর্মুজের মাধ্যমে কমপেক্ট করে মাটি ফেলার নির্দেশ প্রদান করেন তিনি। অন্যতায় প্রকল্প বাস্তবায়ন কমিটির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়ে আসেন এই কর্মকর্তা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com