1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম:
সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন

দিরাইয়ে সুদখোররা বেপরোয়া

  • Update Time : মঙ্গলবার, ২৯ জানুয়ারী, ২০১৯
  • ৩১৮ Time View

দিরাই প্রতিনিধি::
দিরাইয়ে সুদের কারবারীরা বেপরোয়া হয়ে উঠেছে। সুদখোর মহাজনদের কালো থাবায় অনেকেই ভিটেমাটিসহ সর্বস্ব হারিয়ে দিনমজুরের কাজ করছেন। অনেকেই এলাকা ছাড়া হয়েছেন। এদিকে সুদখোর মহজনের হামলায় এক হতদরিদ্র দিনমজুরের স্ত্রী আহত হবার সংবাদ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার তাড়ল ইউনিয়নের বাউসী নোয়াগাঁও গ্রামে। আহত মহিলা গ্রামের জালাল মিয়া স্ত্রী বিবি হাওয়া (৩০)। আহত মহিলা বিবি হাওয়া জানান, ‘বিগত ১ বৎসর পূর্বে আমি আমার মা ও ভাইয়ের পারিবারিক সমস্যার কারণে গ্রামের সুদখোর আরজু মিয়ার নিকট হতে ৫ হাজার টাকা মাসিক সুদে আনি। আমার স্বামী দিনমজুর, টানাপোড়নের সংসার বিধায় সময়মতো টাকা পরিশোধ করতে পারছিলাম না। মাসখানেক আগে গ্রামের ছমেদ, মতিউর সহ মুরুব্বিগণের উপস্থিতিতে পঞ্চায়েতের রায়ে সুদ-আসলে আরজুকে ৯ হাজার টাকা প্রদানের রায় দিলে আমি সবার সামনে ৯ হাজার টাকা দিয়ে দেই। আরজু পঞ্চায়েতীগণের সামনে আর কোন দাবি-দাওয়া নাই বলিয়া জানায়। কিন্তু গত সপ্তাহখানেক যাবত সে পুনরায় আমার নিকট সুদ বাবদ আরো ৩ হাজার টাকা দাবি করে হুমকি-ধমকি দিতে থাকে। গত শুক্রবার আরজু ও তার লোকজন রাত ৯ ঘটিকায় টাকা না দেয়ার কারণে আমার বসত ঘরে হামলা চালায়। আমার ঘরের বেড়া ভাংচুর করে। আমার স্বামী পেছনের দরজা দিয়া পালিয়ে যান। ওরা আমার ঘরের দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে আমার ১ মাস বয়সী শিশুসন্তান সহ ছোট ছোট বাচ্চাদের ঘরে রাখিয়া আমাকে মারধর করে।’ এ ব্যাপারে থানায় অভিযোগ করবেন বলেও জানান তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com