1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
শিরোনাম:
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক

দিরাই উপেজলার জ্যেষ্ঠ সাংবাদিক টিপু সুলতান আর নেই সাংবাদিক মহলে শোকের ছায়া

  • Update Time : বুধবার, ১৯ অক্টোবর, ২০১৬
  • ৩২৬ Time View

স্টাফ রিপোর্টার::দিরাই উপজেলার জ্যেষ্ঠ সাংবাদিক দিরাই প্রেসক্লাবের সভাপতি দৈনিক সমকালের দিরাই-শাল্লা প্রতিনিধি ও দৈনিক সুনামগঞ্জের খবরের ২০১৫ সালের বর্ষসেরা প্রতিবেদক টিপু সুলতান আর নেই (ইন্নালিল্লাহি—- রাজিউন)। মঙ্গলবার দুপুর ১ টা ১০ মিনিটে দিরাই শহরের কলেজ রোডের নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন তিনি।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর। তিনি স্ত্রী এবং ৪ ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। মঙ্গলবার বিকাল ৫ টায় দিরাই পৌর শহরের জামেয়া হাফিজিয়া হোসেনিয়া মাদ্রাসা প্রাঙ্গণে জানাজা শেষে মাদ্রাসার সামনের কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।
দিরাই উপজেলার জগদল ইউনিয়নের মাতারগাঁও গ্রামের সুনু মিয়ার ছেলে টিপু সুলতান গত প্রায় ৩ মাস ধরে হ্যাপাটাইটিস বি ভাইরাস জনিত লিভার সিরোসিস রোগে ভোগছিলেন। গত বৃহস্পতিবার হঠাৎ তাঁর লিভারের অসুস্থতা বৃদ্ধি পেলে তাৎক্ষণিক সিলেট শহরের আয়েশা মেডিকেলে ভর্তি করা হয় তাঁকে। অবস্থার অবনতি হলে শনিবার বিশেষ অ্যাম্বুল্যান্সে তাকে ঢাকা গ্যাস্ট্রোলিভার হাসপাতালে স্থানান্তর করা হয়। গ্যাস্ট্রোলিভার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা সোমবার তাঁর আত্মীয়-স্বজনকে জানিয়ে দেন তাঁর দুটি কিডনিসহ শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গপ্রত্যঙ্গ কাজ করছে না। ওষুধ প্রয়োগে কোন উপকার হচ্ছে না। পরে সোমবার রাতেই অ্যাম্বুল্যান্সে করে তাকে দিরাইয়ের বাসভবনে নিয়ে আসেন পরিবারের সদস্যরা। মঙ্গলবার দুপুর ১ টায় দিরাই শহরের কলেজ রোডের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
টিপু সুলতান ছাত্রজীবনে বাম ধারার রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। স্বৈরাচার বিরোধী আন্দোলনে জেল খেটেছেন তিনি। পেশাগত জীবনে তিনি দীর্ঘদিন ধরেই সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলেন। তিনি দৈনিক সমকালের সূচনালগ্ন থেকে দিরাই-শাল্লা’র প্রতিনিধি ছিলেন। এর আগে দৈনিক বাংলাবাজার ও দৈনিক যুগভেরী পত্রিকায় কাজ করেছেন। দৈনিক যুগান্তরের সূচনালগ্ন থেকেও তিনি দিরাই-শাল্লা’র প্রতিনিধি হিসাবে কাজ করেছেন। তিনি দিরাই থেকেই সিলেটের দৈনিক সবুজ সিলেট এবং সুনামগঞ্জের দৈনিক সুনামগঞ্জের খবরের স্টাফ রিপোর্টার হিসাবে কাজ করেছেন।
টিপু সুলতানের মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন জানিয়ে শোক প্রকাশ করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা সুরঞ্জিত সেন গুপ্ত এমপি, সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাড. ড. খায়রুল কবির রুমেন, দিরাই পৌরসভার মেয়র মোশাররফ মিয়া, দিরাই পৌরসভার সাবেক মেয়র আজিজুর রহমান বুলবুল।
টিপু সুলতানের মৃত্যুতে দিরাই প্রেসক্লাব ৩ দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে বলে জানিয়েছেন প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক আবু হানিফ চৌধুরী।
টিপু সুলতানের মৃত্যুর সংবাদ শুনে সুনামগঞ্জের দৈনিক সুনামগঞ্জের খবরের সম্পাদক পঙ্কজ কান্তি দে, জ্যেষ্ঠ সাংবাদিক প্রথম আলো’র জেলা প্রতিনিধি অ্যাড. খলিল রহমান, দৈনিক আমাদেরসময়ের জেলা প্রতিনিধি ও সুনামগঞ্জের খবরের বার্তা সম্পাদক বিন্দু তালুকদার, ইন্ডিপেন্ডেট টিভি’র জেলা প্রতিনিধি জাকির হোসেনসহ অনেকেই একনজর দেখার জন্য টিপু সুলতানের দিরাই শহরের বাসভবনে ছুটে যান।
এদিকে সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সৈয়দ তাহের আলম মুনসুর, সাধারণ সম্পাদক লতিফুর রহমান রাজুসহ প্রেসক্লাবের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করে বিবৃতিতে বলেছেন,‘ভাটি অঞ্চলের বঞ্চিত মানুষের কষ্টের কথা সংবাদপত্রের পাতায় দীর্ঘদিন তুলে ধরেছেন সাংবাদিক টিপু সুলতান। তাঁর মৃত্যুতে এই অঞ্চলের প্রতিবাদী ধারার সাংবাদিকতা ক্ষতিগ্রস্ত হয়েছে’।
টিপু সুলতানের মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে শোক প্রকাশ করেছেন দৈনিক সুনামগঞ্জের খবর পরিবার, সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সৈয়দ তাহের আলম মনসুর, সহ সভাপতি পংকজ কান্তি দে, সাধারণ সম্পাদক লতিফুর রহমান রাজু, সহ সাধারণ সম্পাদক আবেদ মাহমুদ চৌধুরী, কোষাধ্যক্ষ শামশ শামীম, প্রচার প্রকাশনা সম্পাদক এমরানুল হক চৌধুরী, দপ্তর সম্পাদক মাহমুদুর রহমান তারেক, ক্রীড়া সম্পাদক বিন্দু তালুকদার, সাংস্কৃতিক সম্পাদক মাইদুল ইসলাম রাসেল, পাঠাগার সম্পাদক জাকির হোসেন, সাহিত্য সম্পাদক আকরাম উদ্দিন, সমাজকল্যাণ সম্পাদক হাবিব সারোয়ার আজাদ, কার্য নির্বাহী সদস্য দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, ইশতিয়াক শামীম, মাসুদ আলম চৌধুরী, খলিল রহমান, একেএম মহিম, মাসুক মিয়া, দেওয়ান গিয়াস চৌধুরী, এআর জুয়েল, শাহজাহান চৌধুরী, রাজন মাহবুব, আব্দুস সালাম, ফাইয়াজ আহমদ রাহী, শহিদুজ্জামান মুন্না, রুজেল আহমদ, আশিকুর রহমান পীর।
দিরাই প্রেসক্লাবের সহ সভাপতি শোয়েব হাসান, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন, সহ সাধারণ সম্পাদক আবু হানিফ চৌধুরী, সদস্য শাহজাহান মাহমুদ হেলাল, প্রশান্ত সাগর দাস প্রমুখ পৃথকভাবে শোক প্রকাশ করেছেন।
দ. সুনামগঞ্জ প্রেসক্লাবের শোক
দিরাই প্রেসক্লাবের সভাপতি, সিনিয়র সাংবাদিক, দৈনিক সমকাল এবং দৈনিক সুনামগঞ্জের খবর পত্রিকার দিরাই প্রতিনিধি টিপু সুলতানের অকাল মৃত্যুতে শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দ। জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি শংকর রায়, সহ সভাপতি তাজউদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু, যুগ্ম সাধারন সম্পাদক অমিত দেব,পরিষদ সদস্য আলী আহমদ,জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম স্টাফ রিপোর্টার আজহারুল হক ভূঁইয়া শিশু,আজিজুর রহমান প্রমুখ মরহুমের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com