1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন

দুবাইয়ে বাস দুর্ঘটনায় নিহত ওমান ফেরত ১৭ পর্যটক

  • Update Time : শুক্রবার, ৭ জুন, ২০১৯
  • ৩৯২ Time View

দুবাইয়ে ঈদের ছুটি শেষে ওমান থেকে ফেরত আসা পর্যটকবাহী একটি বাস দুর্ঘটনায় অন্তত ১৭ জন নিহত হয়েছে। আহত হয়েছেন আরো অন্তত পাঁচ জন। স্থানীয় সময় বৃহ¯পতিবার বিকেল ৫:৪০ মিনিটে দুবাইয়ের শেখ মোহাম্মদ বিন জায়ের রোডে এই দুর্ঘটনা ঘটে। এ খবর দিয়ছে খালিজ টাইমস।
গাল্ফ নিউজ জানিয়েছে, নিহতদের মধ্যে অন্তত ৮ জন ভারতীয় রয়েছেন। তবে কোনো বাংলাদেশী রয়েছেন কিনা সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।

এদিকে, দুবাই পুলিশ এক টুইটে দুর্ঘটনার খবর নিশ্চিত করে বলেছে, ওমানি নম্বর প্লেট সংযুক্ত বিভিন্ন দেশের ৩১ জন পর্যটক নিয়ে ট্যুরিস্ট মেট্রো স্টেশন থেকে ফেরার সময় একটি সাইনবোর্ডের সঙ্গে সজোরে ধাক্কা লাগলে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ১৭ জন নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরো পাঁচ জন।

nsk

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com