1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনাম:
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী ফ্যাসিস্টদের মতো বিএনপি একদলীয় শাসনব্যবস্থা চালুর চেষ্টা করছে: জামায়াত আমির দেশের ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নিজের দেড় মাসের সন্তানকে ২৫ হাজারে বিক্রি করে দিলেন বাবা নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ/ ট্রাম্প কোন চাপে বাধ্য হয়ে ইরানের সঙ্গে চুক্তি করলেন দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো প্রতিবেশীর হক আদায়ে সামাজিক দায়িত্ববোধ কাম্য ফেয়ার ফেইস জগন্নাথপুরের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী হাইকোর্টের নির্দেশনায় দায়িত্বে ফিরলেন সুনামগঞ্জের দুই ইউপি চেয়ারম্যান

দূরাগত সুর-আব্দুল মতিন

  • Update Time : বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১
  • ৭৬৮ Time View

নৈঃশব্দে ফিরে কতো দূরাগত সুর,

দীঘল ছনের বন পেরিয়ে যাবো বহুদূর।

আমতলের,জামতলের ফলের তরের ভোরে,

কত মনোহর,কত হারিয়েছি ঘুঘুর ডাকা সুরে।

বর্ষাক্ষান্ত আকাশ জুড়ে বইতো নীলের কোল,

টানধরত গাঙের জলে,ফুটতো যে কাশফুল।

কালো জলে লাল শাপলা দুলতো বিলের বুকে,

পানকৌড়ি সাঁতার কাটত,ডুবতো মহাসুখে।

নলখাগড়া হোগলার বনে,ঢেউয়ের উদ্দামতা,

ঝাঁক বাঁধা বেলে হাসে,ঝোপে ডাহুকের ব্যথা।

গ্রাম্যবধূ গাঙ্গের ঘাটে কলসি ভাসায় জলে,

মনের সুখে গাত্রমার্জন,উঠতো স্নান খেলে।

ঝাঁপাঝাঁপি,শিশুর সাঁতার,পাল্লা দেওয়ার দিন,

এই সময়ে কেউ যদি ভাই দিত আমায় ঋণ ।
লেখক-এম এ মতিন অধ্যক্ষ শাহজালাল মহাবিদ্যালয় জগন্নাথপুর সুনামগঞ্জ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com