1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
শিরোনাম:
দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে আটক ৫ যুবক ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে চাচিকে টেটার আঘাতে খুন মৃত্যুর মুখেও সত্যের পথে অবিচল ছিলেন যে তাবেয়ি লিবিয়া থেকে মানবিক সহায়তায় দেশে ফিরলেন ১৭৩ বাংলাদেশি সয়াবিন তেলের দাম লিটারে বাড়লো ৩ টাকা বিদেশফেরত কর্মীদের ৫০ লাখ টাকা পর্যন্ত ঋণ, আবেদন করবেন যেভাবে সিলেটে টায়ার পুড়িয়ে নাশকতা, আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন ৩ লাখ ছাত্রী পাবে বাইসাইকেল, মান যাচাইয়ে নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী

দোয়াবাজারে ভাতিজার মারধরে প্রাণ গেল চাচার

  • Update Time : শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪
  • ১৭০ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

জায়গা-জমি নিয়ে পূর্ব বিরোধের জের ধরে ভাতিজার হাতে খুন হয়েছেন চাচা। বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় দোয়ারাবাজার উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের ফতিপুর গ্রামে এই ঘটনা ঘটে। এই ঘটনায় দুপুরে শহরের পুরাতন বাসস্টেশন এলাকা থেকে ভাতিজা এখলাছকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জানা যায়, ইস্কন্দর আলী (৭০) এর সাথে দীর্ঘদিন ধরে এখলাছ মিয়ার (৪০) জায়গা-জমি নিয়ে বিরোধ রয়েছে। এ নিয়ে মামলা মোকদ্দমাও চলছে। বৃহস্পতিবার সকালে একটি মামলার হাজিরা দিতে সুনামগঞ্জ আদালতে যান ইস্কন্দর আলীর ৩ ছেলে সহ অন্যান্য লোকজন। বাড়িতে শুধু ছিলেন ইস্কন্দর আলী। বাড়িতে অন্য কেউ না থাকার সুযোগে এখলাছ মিয়া এক্সকেভেটর ও নিজের লোকজন নিয়ে পুকুর ভরাট করতে যায়। এসময় পুকুর ভরাটে বাধা দিলে ইস্কন্দর আলীকে কিল-ঘুষি ও লাঠিসোটা দিয়ে মারতে শুর” করে এখলাছ মিয়া ও তার সঙ্গে থাকা লোকজন। এক পর্যায়ে ঘটনাস্থলেই ইস্কন্দর আলীর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। তবে ঘটনার পরপরই এখলাছ মিয়া ও তার লোকজন বাড়ি থেকে পালিয়ে গেছে।

ইস্কন্দর আলীর ছেলে আব্দুস ছোবহান বলেন, এখলাছ মিয়া আমার চাচার ঘরের ভাই। জায়গা-জমি নিয়ে অনেকদিন ধরে তার সাথে আমাদের বিরোধ আছে। এ ঘটনায় মামলাও আছে। আজ একটি মামলায় হাজিরা দিতে আমরা সুনামগঞ্জে যাই। সেই সুযোগে আমাদের জমিতে জোরপূর্বক সে মাটি কাটতে চায়, আমার বাবা গিয়ে নিষেধ দিলে তার লোকজন নিয়ে বাবাকে মাটিতে ফেলে দেয়। এরপর লাঠিসোটা নিয়ে মারধর ও বুকে কিল-ঘুষি মারে। একপর্যায়ে ঘটনাস্থলেই বাবার মৃত্যু হয়।

দোয়ারাবাজার থানার এসআই সম্রাট মিয়া দুপুরে জানিয়েছেন, চাচাকে হত্যার দায়ে ভাতিজা এখলাছ মিয়াকে সুনামগঞ্জ পৌর শহরের পুরাতন বাসস্টেশন এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঘটনাস্থলে থাকা দোয়ারাবাজার থানার ওসি (তদন্ত) শামসুদ্দিন খান বলেন, ঘটনাস্থলে আছি, তদন্ত চলছে। তিনি আরও বলেন, বাড়িতে শুধু মহিলারা রয়েছেন, অভিযুক্তরা পালিয়ে গেছে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com