1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন

দোয়ারায় অটোরিক্সার ধাক্কায় আহত বৃদ্ধার মৃত্যু

  • Update Time : মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২
  • ২৯১ Time View

দোয়ারাবাজার প্রতিনিধি::
ব্যাটারী চালিত একটি আটো রিক্সার ধাক্কায় আহত শ্রীমতি বেগম (৬৬) মৃত্যু হয়েছে। সোমবার সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত ওই বৃদ্ধা দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের পেকপাড়া গ্রামের মৃত মন্তাজ আলীর ন্ত্রী।
স্থানীয়রা জানান, রবিবার রাতে শ্রীমতি বেগম এক আত্মীয়র বাড়ি থেকে বের হয়ে রাস্তা পাড় হওয়ার সময় দ্রুতগামী একটি অটো রিক্সা তাকে ধাক্কা দেয়। এসময় তিনি মাটিতে লুটিয়ে পড়েন। আহত ওই নারীকে স্থানীয়রা দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবদুলাল ধর বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com