1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন

ধর্মপাশায় ছয় বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা

  • Update Time : শুক্রবার, ১৭ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৬৭ Time View

ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশায় প্রতিবেশীর বাড়িতে টিভি দেখতে গিয়ে ছয় বছর বয়সী এক শিশু যৌন নিপীড়নের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার রাত ১টার দিকে শিশুটির মা বাদী হয়ে অভিযুক্তর বিরুদ্ধে যৌন নিপীড়ন ও ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা দায়ের করেছেন। অভিযুক্তর নাম রহম আলী (৫৫)। তিনি উপজেলার সদর ইউনিয়নের নোয়াবন্দ বাগার বাড়ির বাসিন্দা। বৃহস্পতিবার বিকেল চারটা পর্যন্ত এ প্রতিবেদন লেখা পর্যন্ত রহম আলীকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
শিশুটির পরিবার ও থানা সূত্রে জানা যায়, প্রতিবেশী রহম আলীর বাড়িতে ওই শিশুটি প্রায়ই টিভি দেখতে যেত। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে শিশুটি ওই বাড়িতে টিভি দেখতে যায়। এ সময় রহম আলীর স্ত্রী ও সন্তানরা বাড়িতে ছিল না। সেই সুযোগে রহম আলী শিশুটিকে একা পেয়ে যৌন নিপীড়ন করেন এবং ধর্ষণের চেষ্টা চালান। শিশুটি যাতে চিৎকার করতে না পারে সেজন্য রহম আলী তার মুখ চেপে ধরেন। পরে শিশুটি কোনো রকমে সেখান থেকে ছুটে বাড়িতে আসে। শিশুর অস্বাভাবিক আচরণ ও শরীরের বিভিন্ন স্থানে যৌন নিপীড়নের চিহ্ন দেখে তার মায়ের সন্দেহ হয়। পরে শিশুটির শরীরে ব্যথা অনুভূত হলে সে মাকে ঘটনাটি খুলে বলে। খবর পেয়ে শিশুর বাবা তাকে নিয়ে হাসপাতালে যান। এ সময় রহম আলীর ভাই রাসটো মিয়া হাসপাতালে উপস্থিত হয়ে ভয়ভীতি দেখিয়ে তাদেরকে ফিরিয়ে নিয়ে আসে এবং বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। পরে বিকেল সাড়ে ৫টার দিকে সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য নয়ন মিয়া ও উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রোকন উদ্দিনের উপস্থিতিতে সালিশ বৈঠক শুরু হয়। বৈঠকে রহম আলীর ভাই রাসটো মিয়াসহ তাদের লোকজন এবং শিশুটির পরিবারের লোকজন উপস্থিত ছিলেন। বৈঠকে রহম আলী তার অপরাধ স্বীকার করে। কিন্তু বিষয়টি অমীমাংসিত রেখেই বৈঠক ভেঙে যায় এবং নয়ন মিয়া ও রোকন উদ্দিনসহ অন্যান্যরা সেখান থেকে চলে যান। পরে রাত ১০টার দিকে শিশুটিকে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং রাত ১টার দিকে শিশুটির মা বাদী হয়ে রহম আলীকে অভিযুক্ত করে থানায় মামলা করেন। এদিকে বৃহস্পতিবার দুপুরে ওই শিশু ধর্মপাশা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ২২ ধারায় জবানবন্দি দিয়েছে বলে জানিয়েছেন, শিশু পক্ষের আইনজীবী ইকরাম হোসেন।
ধর্মপাশা থানার ওসি মো. খালেদ চৌধুরী জানান, ‘শিশুটিকে ডাক্তারী পরীক্ষার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। রহম আলীকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com