1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন

ধর্মপাশায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

  • Update Time : সোমবার, ৩ অক্টোবর, ২০২২
  • ২৭১ Time View

ধর্মপাশায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

ধর্মপাশা প্রতিনিধি::
ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের দাসপাড়া গ্রামে ডোবার পানিতে ডুবে বায়েজিদ (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
রবিবার সকালে পানিতে ডুবে এ ঘটনা ঘটে। বায়েজিদ ওই গ্রামের লালন শাহর ছেলে।
জানা যায়, রবিবার সকালে বায়েজিদ অন্য শিশুদের সাথে বাড়ির উঠানে খেলা করছিল। খেলার এক পর্যায়ে সে বাড়ির সামনে ডোবার পানিতে পড়ে নিখোঁজ হয়। পরে স্থানীয়রা বাড়ির সামনে ডোবা থেকে তাকে উদ্ধার করে।
পাইকুরাটি ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক ইকবাল পানিতে ডুবে শিশুর মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com