1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন

ধর্মপাশায় ছয় পরীক্ষার্থী বহিস্কার, তিন শিক্ষক প্রত্যাহার

  • Update Time : রবিবার, ১৬ জুলাই, ২০১৭
  • ১৯৯ Time View

ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশায় পরীক্ষার অসদুপায় অবলম্বনের দায়ে ছয়জন পরীক্ষার্থীকে বহিস্কার ও পরীক্ষার হলে দায়িত্বে অবহেলার কারণে তিনজন শিক্ষককে প্রত্যাহার করা হয়েছে। শনিবার বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার বাদশাগঞ্জ ডিগ্রি কলেজ পরীক্ষা কেন্দ্রে ডিগ্রি পাস কোর্সের তৃতীয় বর্ষের স্বাধীন বাংলাদেশের অভ্যূদয়ের ইতিহাস বিষয়ের পরীক্ষা চলাকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুন খন্দকার এ দন্ড দেন।
বহিস্কৃত পরীক্ষার্থীরা হলেন, ধর্মপাশা ডিগ্রি কলেজের শিক্ষার্থী নিজাম মোর্শেদ, সুষ্মিতা জাহান, ইকবাল হোসেন, আবু জাফর সিদ্দিকী, সায়মা আক্তার ও আমির উদ্দিন।
প্রত্যাহার হওয়া শিক্ষকেরা হলেন, বাদশাগঞ্জ ডিগ্রি কলেজের জুবায়ের হাসান, বজলুর রশিদ ও মোস্তফা কামাল।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com