1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
চাঁদা দিতে অস্বীকৃতি, দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশিকে গুলি করে হত্যা লুদরপুরে নাজিম উদ্দিন হত্যাকাণ্ড, মাছুমকে প্রধান আসামি করে ৯ জনের নামে হত্যা মামলা রানীগঞ্জ জগন্নাথ জিউর আখড়ায় আজ থেকে  শুরু সপ্তাহব্যাপী শ্রীমদ্ভাগবত জ্ঞানযজ্ঞ অনুষ্ঠান  ট্রাম্প প্রশাসনের আপিল, আটকে যাচ্ছে ডিভি লটারি চালুর আদেশ? সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের চেষ্টা করছি: তথ্যমন্ত্রী তাহিরপুরে ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩০ আল্লাহ ব্যতীত কারো মুখাপেক্ষী হওয়া কাম্য নয় জগন্নাথপুরের রাজু এবার বিশ্বমঞ্চে: অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে দেশের হয়ে আজারবাইজান যাত্রা প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে জগন্নাথপুরে শান্তিপূর্ণভাবে শেষ হলো শারদীয় দুর্গোৎসব যুক্তরাষ্ট্রে ফের ডিভি লটারি: বাংলাদেশিদের জন্য কী খবর

ধানের ৮০ শতাংশ পেকে গেলে তা কাটার উপযোগী হয়ে যায় জগন্নাথপুরে হাওরের ফসলরক্ষা বেড়িবাঁধ নির্মাণ কাজ পরির্দশন কালে জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম

  • Update Time : শুক্রবার, ১০ এপ্রিল, ২০১৫
  • ৬৩১ Time View

স্টাফ রিপোর্টার:: সুনামগঞ্জের জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম শুক্রবার বিকেলে জগন্নাথপুরে হাওরের ফসল রক্ষা বেড়িবাঁধ নির্মাণ কাজ পরির্দশন করেছেন। এসময় তিনি গনমাধ্যম প্রতিনিধিদের বলেন, হাওরে ধান কাটা শুরু হয়ে গেছে। ধান পাকার সাথে সাথে কাটার ব্যবস্থা করতে জনসচেতনতা সৃষ্টি করতে হাওরগুলোতে মাইকিং করতে হবে। তিনি বলেন, কৃষি সম্প্রসারনের হিসেব মতে ধানের ৮০ শতাংশ পেকে গেলে তা কাটার উপযোগী হয়ে যায়। তাই ধান পাকার সাথে সাথে ধান কেটে বাড়িতে নিতে হবে। প্রাকৃতিক বিপর্যয় প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে হাওরের ফসল ঘরে তুলতে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, জেলার বিভিন্ন উপজেলায় হাওররক্ষা বেড়িবাঁধের নির্মাণ কাজ পরির্দশনের ধারাবাহিকতায় জগন্নাথপুর উপজেলার কয়েকটি বেড়িবাঁধ নির্মাণ কাজ পরির্দশন করেন। কাজের মান সর্ম্পকে তিনি বলেন, শতভাগ কাজ হয়েছে বলব না তবে যতটুকু দেখেছি তেমন খারাপ হয়নি। তিনি শতভাগ কাজ নিশ্চিত করতে সকল ইউপি চেয়ারম্যানদেরকে বলেছেন বলে জানান। বিকেলে রানীগঞ্জের স্টীল ব্রিজ এলাকার বেড়িবাঁধ ও রানীগঞ্জ বাঘময়না এলাকার কয়েকটি বেড়িবাঁধ নির্মাণ কাজ পরির্দশন করেন। পরে তিনি রানীগঞ্জ শহীদ স্মৃতি সংসদ পরির্দশন , রানীগঞ্জ উচ্চ বিদ্যালয় ডিজিটাল ক্লাসরুম পরির্দশন ও রানীগঞ্জ শহীদ স্মৃতি পাঠাগার পরির্দশন করেন। এছাড়াও তিনি রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের গ্রাম আদালত উদ্বোধন করেন। এসময় জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সাঈদ আহমদ এসও মোসাদ্দেক আহমদ রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মজলুল হক,রানীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সামাদ, বিটিভির জেলা প্রতিনিধি আইনুল ইসলাম বাবুল,সাংবাদিক আলী আহমদ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com