1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২০ জুন ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী ফ্যাসিস্টদের মতো বিএনপি একদলীয় শাসনব্যবস্থা চালুর চেষ্টা করছে: জামায়াত আমির দেশের ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নিজের দেড় মাসের সন্তানকে ২৫ হাজারে বিক্রি করে দিলেন বাবা নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ/ ট্রাম্প কোন চাপে বাধ্য হয়ে ইরানের সঙ্গে চুক্তি করলেন দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো প্রতিবেশীর হক আদায়ে সামাজিক দায়িত্ববোধ কাম্য ফেয়ার ফেইস জগন্নাথপুরের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী

নতুন ৫ মন্ত্রীর শপথ

  • Update Time : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০১৫
  • ৫৫১ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক:: সরকারের মন্ত্রিসভায় পূর্ণমন্ত্রী হিসেবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান ঠাঁই পেলেন। এ ছাড়া চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহসভাপতি নুরুল ইসলাম বিএসসি মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন সংসদ সদস্য তারানা হালিম ও লালমনিরহাটের সংসদ সদস্য নুরুজ্জামান আহমেদ।রাষ্ট্রপতি আব্দুল হামিদ এ্যাড: সন্ধ্যা ৬টা ২৬ মিনিটে মন্ত্রী প্রতিমন্ত্রীদের শপথ বাক্য পাঠ করান।এসময় প্রধানমন্ত্রীসহ মন্ত্রীপরিষদের সদস্যবর্গ ও কূটনৈতিক মিশনের প্রধানগণ উপস্থিত ছিলেন।প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গভবনে পৌঁছলে তাকে স্বাগত জানান রাষ্ট্রপতি আবদুল হামিদ।
বর্তমান মন্ত্রিসভায় ডাক ও টেলিযোগাযোগ, স্বরাষ্ট্র, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ে মন্ত্রী নেই। সন্ধ্যার পর শপথ নেয়া মন্ত্রীদের দপ্তর বন্টন করা হয়। নুরুল ইসলাম বিএসসিকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে।সম্প্রতি খন্দকার মোশাররফ হোসেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে নতুন দায়িত্ব পাওয়ায় বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নতুন মন্ত্রী নিয়োগ দেয়া হলো।এছাড়া আসাদুজ্জামান খান কামাল স্বরাষ্ট্র এবং ইয়াফেস ওসমান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। এছাড়া তারানা হালিমকে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী এবং নুরুজ্জামানকে খাদ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়েছে।
২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনের মাধ্যমে টানা দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর ওই বছরের ১২ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নতুন মন্ত্রিসভা শপথ নেয়। তখন অধিকাংশ পুরোনো মন্ত্রীকে বাদ দিয়ে অপেক্ষাকৃত নতুন ও আগের সরকারের সময় দলের বাদ পড়া জ্যেষ্ঠ নেতাদের নিয়ে সরকার গঠন করা হয়। ওই বছরের ২৬ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী আরেক দফা তার মন্ত্রিসভা সম্প্রসারণ করেন। সে সময় এ এইচ মাহমুদ আলীকে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং নজরুল ইসলামকে পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়।গত বৃহস্পতিবার সৈয়দ আশরাফুল ইসলামকে দফতরবিহীন করা হয়।প্রসঙ্গত, বর্তমান মন্ত্রিসভায় ২৯ জন মন্ত্রী, মন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রীর একজন বিশেষ দূত ও পাঁচজন উপদেষ্টা, ১৮ জন প্রতিমন্ত্রী এবং দুজন উপমন্ত্রী রয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com