1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন

নবীগঞ্জে এমপি বাবু ও উপজেলা চেয়ারম্যানকে সংবর্ধনা

  • Update Time : মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০১৫
  • ৪৬২ Time View

রাকিল হোসেন : নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের গাজীর মোকামে স্থানীয় এলাকাবাসীর উদ্যেগে গত সোমবার সন্ধারপর নবীগঞ্জ-বাহুবল আসনের সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু ও নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরীকে এক বিশাল গনসংবর্ধনা দেয়া হয়েছে। পানিউমদা ইউনিয়নের চেয়ারম্যান ইজাজুর রহমানের সভাপতিত্বে ও ইউনিয়ন জাতীয় পার্টির সদস্য সচিব কর্পোরাল লুৎফুর রহমানের পরিচালনায় অনুষ্টানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক আব্দুর রকিব। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা জাতীয় পার্টির আহবায়ক ডাঃ শাহ আবুল খায়ের, সদস্য সচিব মাহমুদ চৌধুরী, জেলা জাতীয় পার্টি নেতা নুরুল হক তুহিন, উপজেলা জাতীয় পার্টির সাবেক যুগ্ম সম্পাদক মুরাদ আহমদ, ইউনিয়ন জাতীয় পার্টির সাবেক সাধারন সম্পাদক নুরুজ্জামান চৌধুরী, উপজেলা জাতীয় যুবসংহতির সভাপতি মোঃ সরওয়ার শিকদার, সহ-সভাপতি নাজমুল হোসেন খান, সাধারন সম্পাদক নুরুল আমীন পাঠান (ফুল মিয়া), যুগ্ম সম্পাদক নাসির চৌধুরী, আব্দুল হান্নান চৌধুরী, নবীগঞ্জ ডিগ্রি কলেজ শাখা জাতীয় ছাত্রসমাজের সভাপতি নিয়ামুল করিম অপু। এতে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, শিক্ষক আব্দুল হালিম, স্কুল শিক্ষিকা কুহিনুর আক্তার, রিমা বেগম, ইউনিয়ন যুবসংহতির সহ-সভাপতি বেলাল আহমদ, যুগ্ম সম্পাদক আবু তাহের তালুক, সহ-সাংগঠনিক সম্পাদক শাহিন আহমদ, শেখ ফরিদ আহমদ, আবু শামা, নুর মিয়া, জিলু মিয়া, ছাত্রসমাজ নেতা মুকিত মিয়া, শাহেদ মিয়া, সাইফুল মিয়া, বাবুল আহমদ, রাসেল আহমদ, জুয়েল খান, ইমন আহমদ, ফরহাদ আহমদ, তারেক আহমদ প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com