1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম:
সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন

নবীগঞ্জে ছাত্রীকে উক্ত্যক্তের প্রতিবাদ করায় বড় ভাইকে পিটিয়ে গুরুতর আহত করেছে বখাটেরা

  • Update Time : রবিবার, ২৩ এপ্রিল, ২০১৭
  • ৩১৯ Time View

নবীগঞ্জ (হবিগঞ্জ)থেকে নিজস্ব সংবাদদাতা:নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের রসুলগঞ্জ নতুন বাজারে মোবাইল ফোনে স্কুল ছাত্রীকে উক্ত্যক্ত করার প্রতিবাদ করায় বখাটের হামলায় ছাত্রীর বড় ভাই একই বিদ্যালয়ের ৯ম শ্রেণীর স্কুল ছাত্র তারেকুর রহমান (১৫) আহত হয়েছে। তাকে আশংকাজনক অবস্থায় প্রথমে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেছেন। এ ঘটনায় এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে। এলাকাবাসী সুত্রে জানা গেছে, নবীগঞ্জের সীমান্তবর্তী বানিয়াচং উপজেলার বড়ইউরি ইউনিয়নের বক্তারপুর উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেনীর স্কুল ছাত্রী বক্তারপুর গ্রামের ওই ছাত্রীর সাথে মোবাইল ফোনে একই প্রতিষ্টানের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র নবীগঞ্জের মুরাদপুর গ্রামের আব্দুর নুরের পুত্র শাহিনুর রহমান ফলক প্রতিদিনই উক্ত্যক্ত করে আসছিল। এ অবস্থায় গতকাল রবিবার দুপুরে ওই বখাঠে ছাত্র ফলক ওই ছাত্রী মোবাইলে ফোন দিয়ে আপত্তিজনক কথা বার্তা বলে। এ খবর ছাত্রী তার বড় ভাই একই প্রতিষ্টানের ৯ম শ্রেণীর ছাত্র তারেকুর রহমানের কাছে জানালে সে এর প্রতিবাদ করে। এতে দু’জনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটলে স্কুলের শিক্ষক ও অভিবাবকরা সমাধা করে দেন। এ দিয়ে বখাটে ফলক তার সাঙ্গপাঙ্গদের নিয়ে এর প্রতিশোধ নেয়ার জন্য স্কুল ছুটির পর রসুলগঞ্জ নতুন বাজারের হামিদ মার্কেটের নিকট অপেক্ষা করতে তাকে। বিকেল সাড়ে ৪টার দিকে তারেকুর ওই স্থানে আসা মাত্রই কোন কিছু বুজে উটার আগেই বখাটে ফলক ও তার সঙ্গে তাকা ২ সহযোগী তার উপর অতর্কিত ভাবে হামলা করে। এতে সে মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা পালিয়ে যায়। পরে আশপাশের লোকজন তাকে উদ্বার করে নবীগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা বেগতীক দেখে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। এ ঘটনায় এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com