1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন

নবীগঞ্জে ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

  • Update Time : বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২২
  • ৪১৫ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

নবীগঞ্জ-হবিগঞ্জ আঞ্চলিক সড়কে উপজেলার সদর ইউনিয়নের মুরাদপুর নামক স্থানে ট্রাক্টরের সঙ্গে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) বিকেল ৪ টায়

নিহত মোটর সাইকেল আরোহী শেখ মওদুদ আহমেদ ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিংয়ের বানিয়াচং উপজেলায় অফিসার হিসেবে কর্মরত ছিলেন। তিনি বানিয়াচং উপজেলার ইনাতকান্দি গ্রামের মাওলানা শেখ জাহের উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কে হবিগঞ্জ থেকে ছেড়ে আসা মাল বহনকারী একটি ট্রাক্টরের সাথে নবীগঞ্জ থেকে হবিগঞ্জ যাওয়ার পথে একটি মোটর সাইকেলের মুরাদপুর নামক স্থানে মুখোমুখি সংঘর্ষ বাঁধে। এত মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হন।

নিহত শেখ মওদুদ আহমদ বানিয়াচং উপজেলার ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং এর অফিসার ছিলেন বলেন নিশ্চিত করেন ইসলামী ব্যাংক নবীগঞ্জ শাখার ব্যবস্থাপক কাওসার আহমেদ। দুর্ঘটনার খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাক্টরের ড্রাইভারকে আটক করে এবং ট্রাক্টরটি থানায় নিয়ে আসে।

 

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com