1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
১০২ ভরি স্বর্ণ ছিনতাই: গ্রেপ্তার ৪, উদ্ধার ৮৮ লাখ টাকা প্রধানমন্ত্রীর জাপান সফরে ৬ দলিল সই, সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচন ঋতুর পরিবর্তন আল্লাহর অসীম ক্ষমতার এক অনন্য নিদর্শন বাংলাদেশ এখন আর অদক্ষ শ্রমিক বি‌দে‌শে পাঠাবে না : প্রবাসী কল্যাণমন্ত্রী জগন্নাথপুরে সংঘর্ষের ঘটনায় নিহত বেড়ে ২, আটক চারজন কারাগারে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জগন্নাথপুরে বর্ণাঢ্য আনন্দ র‍্যালি ও স্বেচ্ছায় রক্তদান সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কা, নিহত ৩ জগন্নাথপুরে বিদ্যুৎ চুরি করে চলছিল ‘ইজিবাইক গ্যারেজ ও দোকানপাট’, ৩ লাখ ৬১ হাজার টাকা জরিমানা হবিগঞ্জে আইফোন ১১-এর লোভে বন্ধুকে হত্যা লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি

নবীগঞ্জে যাত্রীবাহী বাসের চাপায় নিহত ১ আহত ৪

  • Update Time : রবিবার, ২১ জুন, ২০১৫
  • ৪৯৪ Time View

রাকিল হোসেন নবীগঞ্জ থেকে : নবীগঞ্জ শহরে যাত্রীবাহী বাসের চাপায় রিক্সারোহী আব্দাল মিয়া (৫২) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। বাস চাপায় আহত সিএনজি অটোরিক্সার ৪ যাত্রীকে গুরুতর অবস্থায় নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার সকালে।
প্রত্যক্ষদশী সূত্রে জানা যায়, হবিগঞ্জ থেকে ছেড়ে আসা নবীগঞ্জগামী যাত্রী বাহী বাস নং (চট্টগ্রাম- জ- ১৪৯১) নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সের সামনে সিএনজি অটো রিক্সা কাউন্টারের সামনে সিএনজি অটো রিক্সা (হবিগঞ্জ থ ১১- ৬১৮২) কে চাপায় দেয়। এতে সিএনজি অটো রিক্সাতে বসা উপজেলার দত্তগ্রামের উত্তান রায় (৫৮), হালিতলার ইশ্বর দাশ (২২), রাজাবাদ গ্রামের ইমান উদ্দিন (৪৫), তার স্ত্রী লালফুল বেগম (৪০) গুরুতর আহত হলে তাৎক্ষনিক তাদেরকে হাসপাতালে নেয়া হয়। এদিকে বেপরোয়া বাসের চালক বাস নিয়ে শহরে ঢুকে বাসন্তী ফার্মেসীর সামনে রিক্সাকে চাপা দেয়। এতে আদিত্যপুর গ্রামের মৃত হাফিজ উল¬াহর ছেলে রিক্সারোহী আব্দাল মিয়া (৫০) কে চাপা দেয় এতে ঘটনাস্থলেই প্রাণ হারায়। হতাহতের স্বজনদের কান্নায় হাসপাতালে হৃদয় বিদারক দৃশ্যের অবতারনা ঘটে। পুলিশ ঘাতক বাসটি আটক করেছে। চালক পালিয়ে গেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com