1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা

নবীগঞ্জে সিএনজি স্টেশনে বিস্ফোরণ, পুড়ল ১১ যানবাহন

  • Update Time : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ২৩ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

ঢাকা-সিলেট মহাসড়কে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় আউশকান্দি সিএনজি স্টেশনে আজ বৃহস্পতিবার সকাল ৬টার দিকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে বাসসহ ১১টি সিএনজিচালিত অটোরিকশা পুড়ে গেছে। এসময় স্টেশনের কর্মী রাসেল (২৫) ও ম্যানেজার জয়নাল আবেদিনসহ ছয়জন গুরুতর আহত হয়েছেন। তাদের সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা গেছে, ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জ উপজেলার আউশকান্দি সিএনজি স্টেশনে সকাল ৬টার দিকে বাসে গ্যাস দেওয়ার সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে পুরো স্টেশনটি পুড়ে যায়। এছাড়াও স্টেশনে গ্যাস নিতে আসা ১০টি সিএনজিচালিত অটোরিকশা ও বাস পুড়ে যায়।

সিএনজি স্টেশনের সহকারী ম্যানেজার শোয়েব আহমদ বলেন, ‘আমরা তিন তালার একটি কক্ষে ঘুমাচ্ছিলাম। হঠাৎ আগুন, আগুন বলে চিৎকারের শব্দ শুনি। তখন উঠে দেখি চারিদিকে আগুন। আমরা তিনজন প্রাণে বাঁচাতে তিন তলা থেকে লাফ দেই। বাসে গ্যাস দেওয়ার সময় এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ৬ জন আহত হয়েছে।’

হবিগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ হাবিবুর রহমান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করা হয়। ১০ সিএনজিচালিত অটোরিকশা, একটি বাসসহ পুরো স্টেশন পুড়ে গেছে। আহতদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’ সূত্র সমকাল

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com